মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

আইসিসি থেকে এবার সুখবর পেল বাংলাদেশ

সীমু দা
বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬, ৯:৩১ পূর্বাহ্ন
%E0%A6%86%E0%A6%87%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%B8%E0%A6%BF %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%A7%E0%A6%BF%E0%A6%A6%E0%A6%B2%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%B8%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97%E0%A7%87 %E0%A6%B8%E0%A6%BE%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AA%E0%A6%B0 %E0%A6%AF%E0%A7%87 %E0%A6%B8%E0%A6%BF%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4 %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%8B %E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6

দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ দল। এখন পর্যন্ত খেলা চার ম্যাচের সবকটিতেই জয় পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। দলগত সাফল্যের পাশাপাশি একাধিক ক্রিকেটারের ব্যক্তিগত নৈপুণ্যের সরাসরি প্রভাব পড়েছে আইসিসির সর্বশেষ প্রকাশিত র‌্যাংকিংয়ে। এতে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে বেশ কয়েকজন বাংলাদেশি নারী ক্রিকেটারের অবস্থানে।

সর্বশেষ ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে সহজ জয় পায় বাংলাদেশ। ওই ম্যাচে ফিফটি হাঁকানো শারমিন আক্তার ব্যাটারদের টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে এক লাফে ২২ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৩৫তম স্থানে। এটি শারমিনের ক্যারিয়ারের সর্বোচ্চ র‌্যাংকিং।

ধারাবাহিক পারফরম্যান্সে র‌্যাংকিংয়ে বড় উন্নতি করেছেন ওপেনার দিলারা আক্তারও। নামিবিয়ার বিপক্ষে ২৫ রান এবং আয়ারল্যান্ডের বিপক্ষে ৩৫ রানের ইনিংস খেলার সুবাদে তিনি ৩৩ ধাপ এগিয়ে প্রথমবারের মতো সেরা একশ ব্যাটারের তালিকায় জায়গা করে নিয়েছেন। বর্তমানে তিনি যৌথভাবে ৭০তম স্থানে অবস্থান করছেন।

এ ছাড়া র‌্যাংকিংয়ে অগ্রগতি হয়েছে সোবহানা মোস্তারিরও। শেষ দুই ম্যাচে ২৭ ও ৩০ রানের ইনিংস খেলে তিনি ১১ ধাপ এগিয়ে যৌথভাবে ৫২তম স্থানে উঠে এসেছেন। তরুণ অলরাউন্ডার স্বর্ণা আক্তারও ১৭ ধাপ উন্নতি করে এখন রয়েছেন ৮৩তম স্থানে।

বোলারদের তালিকাতেও সুখবর পেয়েছে বাংলাদেশ। নামিবিয়ার বিপক্ষে তিন উইকেট নেওয়ার সুবাদে ফাহিমা খাতুন ছয় ধাপ এগিয়ে বর্তমানে ৩০তম স্থানে অবস্থান করছেন। একই ম্যাচে চার উইকেট শিকার করা সানজিদা আক্তার মেঘলাও ছয় ধাপ উন্নতি করে উঠে এসেছেন ৫৪তম স্থানে। অন্যদিকে নামিবিয়ার বিপক্ষে তিনটি ও আয়ারল্যান্ডের বিপক্ষে একটি উইকেট নেওয়া রাবেয়া খান এক ধাপ এগিয়ে এখন ১৪তম স্থানে রয়েছেন।

বাছাইপর্বে টানা জয়ের পাশাপাশি ব্যাটিং ও বোলিং—দুই বিভাগেই ক্রিকেটারদের এই উন্নতি বাংলাদেশের নারী ক্রিকেটের জন্য বড় প্রাপ্তি হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা।



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By