মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

টেকনাফ সীমান্তে আরাকান আর্মির গুলি, আহত দুই কিশোর

সীমু দা
মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬, ৫:৪০ অপরাহ্ন
%E0%A6%9F%E0%A7%87%E0%A6%95%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%AB %E0%A6%B8%E0%A7%80%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%86%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE%E0%A6%A8 %E0%A6%86%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%B0 %E0%A6%97%E0%A7%81%E0%A6%B2%E0%A6%BF %E0%A6%86%E0%A6%B9%E0%A6%A4 %E0%A6%A6%E0%A7%81%E0%A6%87 %E0%A6%95%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%8B%E0%A6%B0

কক্সবাজারের টেকনাফ সীমান্তে মিয়ানমারের বিদ্রোহী সংগঠন আরাকান আর্মির ছোড়া গুলিতে দুই বাংলাদেশি কিশোর আহত হয়েছে। তারা বর্তমানে উখিয়ার কুতুপালং এলাকায় অবস্থিত এমএসএফ হাসপাতালে চিকিৎসাধীন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের জিমংখালী ও কাঞ্জর পাড়ার মাঝামাঝি নাফ নদীসংলগ্ন সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

আহত কিশোররা হলো- কাঞ্জর পাড়ার শেখ কামালের ছেলে মো. সোহেল (১৬) এবং একই এলাকার মো. ইউনুসের ছেলে মো. আব্দুল্লাহ (১৭)।

স্থানীয় বাসিন্দাদের বরাতে পুলিশ জানায়, সকালে সোহেল ও আব্দুল্লাহ সীমান্তঘেঁষা নাফ নদীতে মাছ ধরতে যায়। এ সময় মিয়ানমার সীমান্তের ওপার থেকে আরাকান আর্মির সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে দুজনই গুলিবিদ্ধ হয়। তাদের মাথা, হাত ও পায়ে গুলি লেগেছে বলে জানা গেছে। তবে আঘাতের ধরন দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গুলি ভারী অস্ত্র থেকে ছোড়া হয়নি।

ঘটনার পর স্থানীয় লোকজন আহত দুজনকে উদ্ধার করে দ্রুত উখিয়ার কুতুপালংয়ের এমএসএফ হাসপাতালে নিয়ে যায়।

এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানা গেছে।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By