মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

সর্বকালের সব রেকর্ড ভেঙে আবার বাড়ল স্বর্ণের দাম

সীমু দা
মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬, ৩:২৭ অপরাহ্ন
%E0%A6%B8%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%B8%E0%A6%AC %E0%A6%B0%E0%A7%87%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A1 %E0%A6%AD%E0%A7%87%E0%A6%99%E0%A7%87 %E0%A6%86%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%B2 %E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A3%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%A6%E0%A6%BE%E0%A6%AE

বিশ্বজুড়ে ভূ-রাজনৈতিক উত্তেজনা ও অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে নিরাপদ বিনিয়োগের চাহিদা বৃদ্ধি পাওয়ায় মঙ্গলবার (২৭ জানুয়ারি) আন্তর্জাতিক বাজারে সোনার দাম নতুন রেকর্ড স্পর্শ করেছে। প্রথমবারের মতো আগের দিন সোনার দাম ৫ হাজার ১০০ ডলারের সীমা ছাড়ানোর পর আবারও দাম ঊর্ধ্বমুখী প্রবণতায় উঠে এসেছে। 

স্পট মার্কেটে প্রতি আউন্স সোনার দাম ০.৯ শতাংশ বাড়ে এবং ৫ হাজার ৬০.৩৬ ডলারে পৌঁছে যায়। সোমবার লেনদেনের সময় সোনার দাম সর্বোচ্চ ৫ হাজার ১১০.৫০ ডলারে পৌঁছেছিল। অন্যদিকে, ফেব্রুয়ারি ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের সোনা ফিউচার দাম সামান্য কমে ০.৫ শতাংশ নেমে ৫ হাজার ৫৬.৯০ ডলারে রেকর্ড করা হয়।   

বাজার বিশ্লেষকরা বলছেন, বিশ্বজুড়ে রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে বিনিয়োগকারীরা নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনার দিকে ঝুঁকছেন। একই কারণে রুপার দামও সর্বকালের প্রায় সর্বোচ্চ পর্যায়ে রয়েছে।

বাংলাদেশে মঙ্গলবার (২৭ জানুয়ারি) সোনার দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানায়, স্থানীয় বাজারে প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৬২ হাজার ৪৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। সোমবার সোনার দামে ৫ হাজার ২৪৯ টাকা বৃদ্ধি পেয়েছিল।

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধি পাওয়ায় সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দামে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৬২ হাজার ৪৪০ টাকা, ২১ ক্যারেট ২ লাখ ৫০ হাজার ৪৮৪ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ১৪ হাজার ৭৩৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৭৬ হাজার ৫৯৩ টাকা নির্ধারিত হয়েছে।

সোনার এই মূল্যবৃদ্ধি বিনিয়োগ ও সঞ্চয়কারীদের জন্য নতুন দিকনির্দেশনা হয়ে দাঁড়াবে বলে মনে করা হচ্ছে।

সুত্র: রয়টার্স।



মাসুম/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By