মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

রাজবাড়ী-২ আসনে ভোটের মাঠে সরব খেলাফত মজলিশের মিনহাজুল

সীমু দা
মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬, ১:০২ অপরাহ্ন
%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A1%E0%A6%BC%E0%A7%80 %E0%A7%A8 %E0%A6%86%E0%A6%B8%E0%A6%A8%E0%A7%87 %E0%A6%AD%E0%A7%8B%E0%A6%9F%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A0%E0%A7%87 %E0%A6%B8%E0%A6%B0%E0%A6%AC %E0%A6%96%E0%A7%87%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AB%E0%A6%A4 %E0%A6%AE%E0%A6%9C%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AE%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%9C%E0%A7%81%E0%A6%B2

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-২ আসনে ৯ জন সংসদ সদস্য প্রার্থী প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখে ভোটের মাঠে সরব রয়েছেন ১০ দলীয় নির্বাচনী ঐক্যের শরিক দল খেলাফত মজলিশ মনোনীত প্রার্থী, বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও শিক্ষানুরাগী, খেলাফত মজলিশের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এবং ঢাকা সিটি কলেজের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক কাজী মিনহাজুল আলম।

‘দেওয়াল ঘড়ি’ প্রতীক বরাদ্দের পর থেকেই নির্বাচনী মাঠে জনসংযোগ করে চলেছেন তিনি। জাতীয় সংসদ নির্বাচনে তিনি একজন সৎ ও যোগ্য প্রার্থী হিসেবে ভোটারদের কাছে পরিচিত।

মঙ্গলবার দিনব্যাপী রাজবাড়ী-২ সংসদীয় আসনের বালিয়াকান্দি উপজেলার বিভিন্ন প্রান্তে, পাংশা উপজেলার আজিজ সরদার বাসস্ট্যান্ড এলাকাসহ বিভিন্ন জায়গায় নির্বাচনী পথসভা ও লিফলেট বিতরণসহ নানা কার্যক্রম করেন ‘দেওয়াল ঘড়ি’ প্রতীকের এই প্রার্থী।

প্রচারণা কালে এই শিক্ষাবিদ সাংবাদিকদের বলেন, দুর্নীতি-বৈষম্যমুক্ত সমাজ গঠন, দুর্নীতিমুক্ত উন্নয়ন এবং কল্যাণমূলক বাংলাদেশ গঠনের দৃঢ় প্রত্যয় নিয়ে তিনি ও তার দল কাজ করে যাচ্ছেন।

নির্বাচিত হলে এলাকায় বেকারত্ব দূর করার লক্ষ্যে শিল্প-কলকারখানা তৈরির চেষ্টা, স্বাস্থ্যসেবার উন্নয়ন ও শিক্ষা খাত উন্নয়নে কাজ করার দৃঢ় মনোভাব ব্যক্ত করেন তিনি।

অধ্যাপক কাজী মিনহাজুল আলম আগামী ১২ তারিখে পরিবর্তন ও উন্নয়নের জন্য ‘দেওয়াল ঘড়ি’ মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By