মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

পাঁচ দোকান পুড়ে কোটি টাকার ক্ষতি

সীমু দা
সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬, ৭:২৩ অপরাহ্ন
%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%81%E0%A6%9A %E0%A6%A6%E0%A7%8B%E0%A6%95%E0%A6%BE%E0%A6%A8 %E0%A6%AA%E0%A7%81%E0%A6%A1%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%95%E0%A7%8B%E0%A6%9F%E0%A6%BF %E0%A6%9F%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%A4%E0%A6%BF

কুমিল্লার নাঙ্গলকোটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। ঘটনাটি ঘটেছে সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বাঙ্গড্ডা ইউনিয়নের বাঙ্গড্ডা পশ্চিম বাজারে। এতে ৫টি দোকানের প্রায় কোটি টাকার মালামাল ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন। ক্ষতিগ্রস্ত দোকানগুলো হলো শাহজাহান স্টোর, মোতালেব ফার্নিচার, মেজবাহ লাইটিং হাউজ এবং খাজা নেছারিয়া হোটেল। এসময় ব্যবসায়ীদের মালামাল হারিয়ে আহাজারি করতে দেখা যায়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ভুট্টো, মোজাম্মেল ও শাহআলম জানান, পাশের শাহজাহান স্টোরের তৈল ও গ্যাসের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে পার্শ্ববর্তী মোতালেব ফার্নিচার, মেজবাহ লাইটিং হাউজ ও খাজা নেছারিয়া হোটেলে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। লাকসাম এবং চৌদ্দগ্রাম থেকে ফায়ার সার্ভিস আসার পূর্বে সব পুড়ে ছাই হয়ে যায়।

অগ্নিকাণ্ডে শাহজাহান স্টোরের ডিজেল, পেট্রোল, অকটেন, মেশিনারী যন্ত্রপাতি, মুরগী পুড়ে যায়, যার আনুমানিক ক্ষতি প্রায় ৪০ লক্ষ টাকা। মোতালেব ফার্নিচারের আনুমানিক ক্ষতি প্রায় ১০ লক্ষ টাকা। মেজবাহ লাইটিং হাউজের জেনারেটর, এসি, ফ্রিজ, ডেকোরেটরের মালামাল ও মোটরসাইকেল পুড়ে যায়, যার আনুমানিক ক্ষতি প্রায় ৩০ লক্ষ টাকা। খাজা নেছারিয়া হোটেলের ফ্রিজ, নগদ টাকা, মুদি মালামাল এবং আসবাবপত্র পুড়ে যায়, যার আনুমানিক ক্ষতি প্রায় ৫ লক্ষ টাকা বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান।

নাঙ্গলকোট উপজেলা নির্বাহী অফিসার লিজা আক্তার বিথী জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে সাথে সাথে ফায়ার সার্ভিসকে জানানো হয়েছে। তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা আবেদন করলে সহযোগিতা করার চেষ্টা করা হবে।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By