রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা জোন (২৭ বিজিবি)র অভিযানে বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ জব্দ করা হয়েছে। আটককৃত কাঠের পরিমাণ ৪৩৭.৪ ঘনফুট। যার আনুমানিক সিজারমূল্য ১৭ লক্ষ ৫৪ হাজার ৮৪০ টাকা।
সোমবার (২৬ জানুয়ারি) উপজেলার খেদারমারা ইউনিয়নের রাঙ্গাদুরছড়ি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব অবৈধ সেগুন কাঠ জব্দ করা হয়।
বাঘাইছড়ি ২৭ বিজিবি (মারিশ্যা জোন)র জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. জাহিদুল ইসলাম জাহিদ (পিএসসি) এর দিকনির্দেশনায় এ অভিযানে নেতৃত্ব দেন বিজিবির সহকারী পরিচালক (এডি) মো: হাফিজুর রহমান।
বিজিবি জানায়, জব্দকৃত এসব কাঠ নিয়মিত মামলা রুজু করে বন বিভাগের কাছে হস্তান্তর করা হবে। ইতোমধ্যে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।
সাজু/নিএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);