মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

আরও পরিস্কার হলো হাসনাত আবদুল্লাহর পথ

সীমু দা
সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬, ৯:৫৫ পূর্বাহ্ন
%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%A4 %E0%A6%86%E0%A6%AC%E0%A6%A6%E0%A7%81%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B9%E0%A6%B0 %E0%A6%86%E0%A6%9B%E0%A7%87 %E0%A6%95%E0%A6%A4 %E0%A6%9F%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%B8%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AA%E0%A6%A6 %E0%A6%9C%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE %E0%A6%97%E0%A7%87%E0%A6%B2 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%A4

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহকে সমর্থন জানিয়ে নির্বাচনী মাঠে নামলেন জোটের শরিক দল খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা মজিবুর রহমান। শাপলা কলি প্রতীকের পক্ষে গণসংযোগ ও প্রচারণায় অংশ নিয়ে তিনি ভোটারদের জোট প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান।

রোববার (২৬ জানুয়ারি) বিকেলে দেবিদ্বার পৌর এলাকার ফতেহাবাদ গ্রামে শাপলা কলি প্রতীকের গণসংযোগে অংশ নেন মাওলানা মজিবুর রহমান। এ সময় তিনি স্থানীয় ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং জামায়াত-নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

গণসংযোগকালে মাওলানা মজিবুর রহমান বলেন, “আমি খেলাফত মজলিসের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছিলাম। প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে দলীয় সিদ্ধান্তের কারণে আমি প্রার্থীতা প্রত্যাহার করিনি। তবে এখন দলের নতুন সিদ্ধান্ত অনুযায়ী আমরা সবাই একসঙ্গে ১১ দলীয় জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহর পক্ষে মাঠে নেমেছি।”

তিনি আরও বলেন, “ইনশাআল্লাহ, আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে আমাদের জোটের প্রতীক শাপলা কলিকে বিজয়ী করে ঘরে ফিরব। এই আসনে ইসলামী ও দেশপ্রেমিক শক্তির বিজয় নিশ্চিত করতে সকল নেতাকর্মী ও সাধারণ মানুষকে এক হয়ে কাজ করতে হবে।”

উল্লেখ্য, গত ২০ জানুয়ারি প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা মজিবুর রহমান প্রার্থীতা প্রত্যাহার না করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন। সে সময় বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। তবে পরবর্তীতে জোটগত সিদ্ধান্তের ভিত্তিতে তিনি জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের একক প্রার্থী হাসনাত আবদুল্লাহর প্রতি আনুষ্ঠানিক সমর্থন জানান এবং নিজে সরাসরি প্রচারণায় অংশ নেন।

স্থানীয় নেতাকর্মীরা জানান, খেলাফত মজলিস প্রার্থীর সমর্থনে মাঠে নামায় কুমিল্লা-৪ আসনে ১১ দলীয় জোটের প্রচারণা আরও জোরদার হয়েছে। এতে ভোটের মাঠে জোটের অবস্থান শক্তিশালী হবে বলে তারা আশা করছেন।



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By