মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

বগুড়ার শেরপুরে কোকোর শাহাদত বার্ষিকী পালন, কম্বল বিতরণ

সীমু দা
রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬, ৬:১১ অপরাহ্ন
%E0%A6%AC%E0%A6%97%E0%A7%81%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%B6%E0%A7%87%E0%A6%B0%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0%E0%A7%87 %E0%A6%95%E0%A7%8B%E0%A6%95%E0%A7%8B%E0%A6%B0 %E0%A6%B6%E0%A6%BE%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%A6%E0%A6%A4 %E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BF%E0%A6%95%E0%A7%80 %E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%A8 %E0%A6%95%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%B2 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A4%E0%A6%B0%E0%A6%A3

বগুড়ার শেরপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ উপজেলা শাখার উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র এবং বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর ১১তম শাহাদত বার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে রোববার বিকেল সাড়ে ৫টায় শেরপুর শহীদীয়া আলিয়া কামিল মাদ্রাসা ভবনে কোরআন খতম, দোয়া মাহফিল ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

শেরপুর উপজেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও শেরপুর পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব জানে আলম খোকা। তিনি বলেন, আরাফাত রহমান কোকো আজ আমাদের মাঝে নেই, কিন্তু তাঁর রেখে যাওয়া আদর্শ বিশেষ করে ক্রীড়াঙ্গনের প্রতি তাঁর ভালোবাসা, আমাদের অনুপ্রাণিত করে। একজন দক্ষ সংগঠক এবং একজন ভালো মানুষ হিসেবে তিনি আমাদের স্মৃতিতে অমলিন থাকবেন।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ বগুড়া জেলা শাখার সভাপতি অধ্যাপক সাজ্জাদুজ্জামান সিরাজ জয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা শফিকুল আলম তোতা, শেরপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র স্বাধীন কুমার কুন্ডু, জেলা শাখার সাধারণ সম্পাদক এস এম রবিউল ইসলাম দরুন, শেরপুর পৌর শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক হাসানুল মারুফ শিমুল, শেরপুর উপজেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক সুইটি আক্তার মিষ্টি, শহর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জসিম মন্ডল।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ আল কাফি। উপজেলা শাখার সাধারণ সম্পাদক পলাশের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় মুসল্লিরা অংশ নেন। দোয়া মাহফিল পরিচালনা করেন শেরপুর শহীদীয়া আলিয়া কামিল মাদ্রাসার শিক্ষক মাওলানা সোহেল রানা। দোয়ায় আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। অনুষ্ঠান শেষে শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By