মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

‘কিং’ মুক্তির তারিখ জানালেন শাহরুখ নিজেই

সীমু দা
রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
%E2%80%98%E0%A6%95%E0%A6%BF%E0%A6%82 %E0%A6%AE%E0%A7%81%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B0 %E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%96 %E0%A6%9C%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8 %E0%A6%B6%E0%A6%BE%E0%A6%B9%E0%A6%B0%E0%A7%81%E0%A6%96 %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%9C%E0%A7%87%E0%A6%87

বলিউড বাদশাহ শাহরুখ খানের আলোচিত সিনেমা ‘কিং’-এর মুক্তির তারিখ অবশেষে চূড়ান্ত করা হয়েছে। জানা গেছে, অ্যাকশন থ্রিলার এই সিনেমাটি ২০২৬ সালের বড়দিনের আগের দিন অর্থাৎ ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। বিষয়টি শাহরুখ খান নিজেই তার সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছেন।

শনিবার (২৪ জানুয়ারি) এ অভিনেতা ফেসবুকে ৪৫ সেকেন্ডের একটি টিজার শেয়ার করে ছবির মুক্তির দিন ঘোষণা করেন। এই টিজার প্রকাশের পর থেকেই উন্মাদনায় মেতে উঠেছেন কিং খানের ভক্তরা।

৩৫০ কোটি রুপি বাজেটে নির্মিত এ ছবিটি নিয়ে প্রথম যখন ঘোষণা দেওয়া হয়, তখন থেকেই ব্যাপক উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে ভক্ত-দর্শকের মাঝে। কারণ এই সিনেমার মাধ্যমেই প্রথমবারের মতো বড় পর্দায় মেয়ে সুহানা খানের সঙ্গে দেখা যাবে শাহরুখকে। সিনেমায় বাবা-মেয়ের রসায়ন কেমন হয় তা দেখতেই যেন ভক্তদের আর তর সইছে না।

ছবিতে শাহরুখ খানকে দেখা যাবে একজন দক্ষ ও রহস্যময় আততায়ীর ভূমিকায়, আর সুহানা থাকবেন তার শিষ্যার চরিত্রে। খলনায়ক হিসেবে একটি শক্তিশালী চরিত্রে থাকবেন অভিষেক বচ্চন।  এতে আরও অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন, অনিল কাপুর, জ্যাকি শ্রফ, রাঘব জুয়েল ও আরশাদ ওয়ারসি। এক সিনেমায় এতসব তারার মেলা ছবিটি নিয়ে দর্শকের আগ্রহে বাড়তি মাত্রা যোগ করেছে।

‘কিং’-এ সংগীত পরিচালনার দায়িত্বে আছেন ‘জওয়ান’ খ্যাত জনপ্রিয় সুরকার অনিরুদ্ধ রবিচন্দর। তিনি দক্ষিণী সিনেমায় আধুনিক ও ব্যতিক্রমী সব কাজের জন্য প্রশংসিত।  ছবিটি পরিচালনা করছেন ‘পাঠান’ ‘ওয়ার’ খ্যাত নির্মাতা সিদ্ধার্থ আনন্দ।



মাসুম/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By