মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

ভোটারদের জনসমুদ্র বলে দিচ্ছে আগামীর প্রধানমন্ত্রী হবে তারেক রহমান: ব্যারিস্টার খোকন

সীমু দা
শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬, ৯:৩৮ অপরাহ্ন
%E0%A6%AD%E0%A7%8B%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%9C%E0%A6%A8%E0%A6%B8%E0%A6%AE%E0%A7%81%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%B0 %E0%A6%AC%E0%A6%B2%E0%A7%87 %E0%A6%A6%E0%A6%BF%E0%A6%9A%E0%A7%8D%E0%A6%9B%E0%A7%87 %E0%A6%86%E0%A6%97%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%80%E0%A6%B0 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%AE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%80 %E0%A6%B9%E0%A6%AC%E0%A7%87 %E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87%E0%A6%95 %E0%A6%B0%E0%A6%B9%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8 %E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%B0

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও নোয়াখালী-১ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেছেন, ভোটারদের জনসমুদ্র বলে দিচ্ছে আগামীর প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান।

শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় নোয়াখালী জেলার চাটখিল উপজেলার পরকোট ইউনিয়ন বিএনপির আয়োজনে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি আরও বলেন, দেশে গত ১৭ বছর গণতন্ত্র ছিল না, তাই সুষ্ঠু ভোটও ছিল না। আগামী ১২ তারিখ দেশের জন্য গুরুত্বপূর্ণ নির্বাচন অপেক্ষা করছে। এই নির্বাচন না হলে দেশে সুষ্ঠু গণতন্ত্র ব্যাহত হবে। দীর্ঘদিন বেগম খালেদা জিয়া দলের দায়িত্বে ছিলেন, তিনি কারো সাথে কখনো আপোষ করেননি, অন্যায় করেননি। তাই তিনি গণতন্ত্রের মানসকন্যা হিসেবে ভূষিত হয়েছেন।

তিনি বলেন, যখন আমি সংসদ সদস্য ছিলাম, তখন এই অঞ্চলে অনেক উন্নয়নমূলক কাজ করেছি। এলাকার রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ, স্কুল, কলেজ, মাদ্রাসা, মন্দির, মসজিদ, বিদ্যুৎসহ সকল ইউনিয়ন পরিষদ ভবন আমার হাতে গড়া। এজন্য মানুষ আমাকে উন্নয়নের রূপকার বলে। আপনারা আবার নির্বাচিত করে আমাকে উন্নয়নের সুযোগ দিলে এলাকার অসম্পূর্ণ কাজগুলো সম্পন্ন করবো, ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, একটি দল ধর্মকে পুঁজি করে আপনাদের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে, তাতে কান দেবেন না। আমি নির্বাচিত হলে এলাকায় কোনো সন্ত্রাস, চাঁদাবাজ ও সংখ্যালঘু নির্যাতনকারীদের স্থান হবে না। বিগত ফ্যাসিবাদী আওয়ামী দুঃশাসনে এলাকার কোনো উন্নয়ন হয়নি। এলাকায় উন্নয়নের নামে বিভিন্ন প্রকল্পের টাকা হরিলুট করে তারা দেশ ছেড়ে পালিয়ে গেছে। তাই ভেদাভেদ ভুলে দলমতের ঊর্ধ্বে থেকে এলাকার উন্নয়ন ও শান্তির লক্ষ্যে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

পরকোট ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ ইউনুছের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেন আলো, সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ, চাটখিল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা ভুঁইয়াসহ বিএনপি অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এর আগে তিনি সকালে চাটখিল ও সোনাইমুড়ি উপজেলার বিভিন্ন ইউনিয়নে নির্বাচনী গণসংযোগ করেন।



মাসুম/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By