মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

২৮ জানুয়ারি আনসার-ভিডিপির কর্মকর্তাদের প্রশিক্ষণ দেবে ইসি

সীমু দা
শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬, ৬:০৮ অপরাহ্ন
%E0%A6%AE%E0%A6%A8%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%A8%E0%A6%AA%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0 %E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%B9%E0%A6%A3 %E0%A6%95%E0%A6%B0%E0%A7%87%E0%A6%9B%E0%A7%87 %E0%A7%A8 %E0%A6%B9%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B0 %E0%A7%AD%E0%A7%AE%E0%A7%A6 %E0%A6%9C%E0%A6%A8

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তাদের আগামী ২৮ জানুয়ারি প্রশিক্ষণ দেবে নির্বাচন কমিশন (ইসি)।

শনিবার (২৪ জানুয়ারি) নির্বাচনি প্রশিক্ষণ ইন্সটিটিউটের উপপরিচালক মো.আতিয়ার রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি থেকে এসব তথ্য জানা যায়।

এতে বলা হয়েছে, জাতীয় সংসদ নির্বাচনে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যগণ আইন-শৃঙ্খলা রক্ষা ও ভোটকেন্দ্রে দায়িত্বে নিয়োজিত থাকেন। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যগণ ভোটকেন্দ্রে আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকেন। এজন্য তাদের আইন-শৃঙ্খলা ও নির্বাচন প্রক্রিয়ার বিষয়ে প্রশিক্ষণ প্রয়োজন। মাঠ পর্যায়ে যাতে তাদের প্রশিক্ষন প্রদান করা হয় সে জন্য নির্বাচনি ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাগণের প্রশিক্ষণ প্রয়োজন।

এতে আরও বলা হয়, প্রশিক্ষণটি দিনব্যাপী আগামী ২৮ জানুয়ারি নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে সকাল ৯ টা থেকে শুরু হবে। এ প্রশিক্ষণে প্রতি বিভাগ হতে একজন উপমহাপরিচালক/পরিচালক (রেঞ্জের দায়িত্বপ্রাপ্ত সকল) এবং জেলা কমান্ড্যান্ট (সকল) যাতে যথাসময়ে প্রশিক্ষণে অংশগ্রহণ করেন সে বিষয়ে সিনিয়র সচিব, জননিরাপত্তা বিভাগকে অনুরোধ জানাতে হবে।

এতে আরও বলা, নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট, ঢাকা কর্তৃক ঘোষিত সময়সূচি অনুযায়ী উপমহাপরিচালক/পরিচালক (রেঞ্জের দায়িত্বপ্রাপ্ত সকল) এবং জেলা কমান্ড্যান্ট (সকল) যাতে প্রশিক্ষণে অংশগ্রহণ করেন সেই জন্য সিনিয়র সচিব, জননিরাপত্তা বিভাগকে অনুরোধ জানিয়ে পত্র প্রেরণ করতে হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন ব্যবস্থাপনা শাখাকে বলা হয়েছে।

আগামী ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত প্রচার চলবে। আর ভোটগ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।



মাসুম/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By