বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘোষণা করেছে নতুন টুর্নামেন্ট সিসিডিএম টি-টোয়েন্টি চ্যালেঞ্জ কাপ। এই প্রতিযোগিতায় অংশ নেবে ৮টি দল, যেগুলো ২০২৫-২৬ মৌসুমের প্রথম বিভাগ ক্রিকেট লিগে অংশগ্রহণ করেনি।
বিসিবির বিজ্ঞপ্তি অনুযায়ী, টুর্নামেন্টটি ২৭ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে। এটি হবে টি-টোয়েন্টি লিগ, যেখানে প্রতিটি দল একে অপরের মুখোমুখি হবে। সেমিফাইনাল থাকবে না; পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুই দল সরাসরি ফাইনালে খেলবে এবং চ্যাম্পিয়ন নির্ধারিত হবে।
প্রতি দলে থাকবেন ১৫ জন ক্রিকেটার এবং একজন স্ট্যান্ডবাই, সঙ্গে একজন করে ম্যানেজার, প্রধান কোচ, সহকারী কোচ, ফিজিওথেরাপিস্ট ও টিম বয়। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৬টি ভেন্যুতে—পিকেএসপির ১ ও ২ নম্বর মাঠ, পূর্বাচলের জাতীয় ক্রিকেট গ্রাউন্ড (এনসিজি), পূর্বাচলের ৩০০ ফিট ক্রিকেটার্স একাডেমি গ্রাউন্ড এবং বিকেএসপির ৩ ও ৪ নম্বর মাঠে।
ক্রিকেটারদের ৪টি গ্রেডে ভাগ করা হয়েছে—এ+, এ, বি ও সি, যা অনুযায়ী তাদের বেতন এবং ম্যাচ ফি নির্ধারণ করা হবে। এই গ্রেডিং সম্পন্ন করেছেন সিসিডিএমের বয়সভিত্তিক কমিটির নির্বাচকেরা।
টুর্নামেন্টের ট্রফি উন্মোচন এবং অধিনায়কদের সঙ্গে আনুষ্ঠানিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে দুপুরে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে ৮টি দল—দুরন্ত, দুর্বার, অদম্য, অদ্বিতীয়, অকুতোভয়, অনির্বাণ, অপরাজেয় এবং অগ্রণী।
কুশল/সাএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);