মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

মায়ের কবর জিয়ারত করে প্রচারণা শুরু করলেন বিএনপির প্রার্থী হারুন

সীমু দা
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬, ৫:০৫ অপরাহ্ন
%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%95%E0%A6%AC%E0%A6%B0 %E0%A6%9C%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%A4 %E0%A6%95%E0%A6%B0%E0%A7%87 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%A3%E0%A6%BE %E0%A6%B6%E0%A7%81%E0%A6%B0%E0%A7%81 %E0%A6%95%E0%A6%B0%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%8F%E0%A6%A8%E0%A6%AA%E0%A6%BF%E0%A6%B0 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A5%E0%A7%80 %E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%81%E0%A6%A8

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ধানের শীষের প্রার্থী ও রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশীদ মায়ের কবর জিয়ারত করে আনুষ্ঠানিকভাবে তাঁর নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।

বৃহস্পতিবার বেলা ১২টায় বাহাদুরপুর ইউনিয়নের তারাপুর কবরস্থানে মায়ের কবর জিয়ারত করেন তিনি। সেখানে দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে বিশেষ মোনাজাত শেষে ধানের শীষের প্রচারণা শুরু করেন।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু, সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল ইসলাম, পাংশা উপজেলা বিএনপির সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মো. চাঁদ আলী খান, সদস্য সচিব সাবেক ভিপি হাবিবুর রহমান রাজা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ মো রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, শরিফুল ইসলাম মিষ্টি, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রিংকু, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান লিয়াকত আলী খান, হোগলাডাংগী কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মীর আব্দুল বাতেন, মাওলানা আবুল কালাম আজাদ। এছাড়াও পাংশা উপজেলা পৌর ও বাহাদুরপুর ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রচারণায় অংশগ্রহণ করেন।

এর আগে পাংশা শাহজুই (রহ.) এর মাজার জিয়ারত করেন তিনি। দিনব্যাপী বাহাদুরপুর ইউনিয়নের জয়কৃষ্ণপুর, পাটিকাবাড়ী, মেঘনা, সেনগ্রামসহ ইউনিয়নের বিভিন্ন প্রান্তে ধানের শীষের প্রচারণা করেন বিএনপির প্রার্থী হারুন অর রশীদ।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By