মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

তিনটি গ্রামের কৃষকদের নিয়ে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

সীমু দা
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬, ৩:৫৬ অপরাহ্ন
%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%9F%E0%A6%BF %E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%95%E0%A7%83%E0%A6%B7%E0%A6%95%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%89%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%8B%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE %E0%A6%89%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A8%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%A8 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%A3 %E0%A6%85%E0%A6%A8%E0%A7%81%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%A0%E0%A6%BF%E0%A6%A4

গ্রামীণ পর্যায়ে কৃষিভিত্তিক উদ্যোক্তা তৈরির লক্ষ্যে সম্প্রতি রুহিতা, পদ্মা ও চরলাঠিমারা—এই তিনটি গ্রামের কৃষকদের নিয়ে একটি উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় সিসিডিবির হল রুমে তিন গ্রামের পদ্মা, চরলাঠিমারা ও রুহিতার সাধারণ লোক নিয়ে অনুষ্ঠিত হয়।

উক্ত প্রশিক্ষণে অংশগ্রহণকারী কৃষকদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় জ্ঞান, দক্ষতা ও বাস্তবমুখী ধারণা প্রদানের ওপর গুরুত্ব দেওয়া হয়। প্রশিক্ষণে কৃষকরা আধুনিক কৃষি পদ্ধতি, নিরাপদ খাদ্য উৎপাদন এবং কৃষিভিত্তিক ব্যবসা পরিচালনার বিভিন্ন কৌশল সম্পর্কে ধারণা লাভ করেন।

প্রশিক্ষণে কারিগরি সহায়তা ও দিকনির্দেশনা প্রদান করেন উপজেলা কৃষি অফিসার জনাব শিপন চন্দ্র ঘোষ। তিনি তাঁর বক্তব্যে বলেন, “নিরাপদ খাদ্য উৎপাদনের পাশাপাশি বাজারভিত্তিক কৃষি উদ্যোগ গ্রহণের মাধ্যমে কৃষকরা স্বাবলম্বী হতে পারেন। আধুনিক প্রযুক্তি ও পরিকল্পিত চাষাবাদ উদ্যোক্তা উন্নয়নের মূল চাবিকাঠি।” তাঁর বক্তব্য কৃষকদের মধ্যে নতুন উদ্যোগ গ্রহণে আগ্রহ ও আত্মবিশ্বাস সৃষ্টি করে।

এছাড়াও প্রশিক্ষণ সেশনে বিজনেস ডেভেলপমেন্ট অফিসার জনাব খাইরুল আলম উদ্যোক্তা উন্নয়ন, ব্যবসা পরিকল্পনা প্রণয়ন, বাজার সংযোগ এবং আয়বর্ধক কার্যক্রম বিষয়ে বাস্তবভিত্তিক আলোচনা করেন। তিনি স্থানীয় সম্পদের সর্বোত্তম ব্যবহার করে টেকসই ও লাভজনক ব্যবসা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারী কৃষকরা ভবিষ্যতে উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা ও অনুপ্রেরণা লাভ করেন।

আয়োজক পক্ষ আশা প্রকাশ করেন, এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি গ্রামীণ অর্থনৈতিক উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই কৃষি ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



মাসুম/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By