মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

পাংশায় চুরি করা ট্রাকের চাকা খোলার সময় একজন আটক

সীমু দা
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬, ৫:৫১ অপরাহ্ন
%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%9A%E0%A7%81%E0%A6%B0%E0%A6%BF %E0%A6%95%E0%A6%B0%E0%A6%BE %E0%A6%9F%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%95%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%9A%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE %E0%A6%96%E0%A7%8B%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%B8%E0%A6%AE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%8F%E0%A6%95%E0%A6%9C%E0%A6%A8 %E0%A6%86%E0%A6%9F%E0%A6%95

রাজবাড়ীর পাংশা উপজেলায় চুরি করা একটি ট্রাকের চাকা খোলার সময় ট্রাকসহ এক চোরকে আটক করা হয়েছে। এ সময় তার অন্য সহযোগীরা পালিয়ে যায়।

বুধবার (২১ জানুয়ারি) সকালে পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের রুপিয়াট এলাকায় এই ঘটনা ঘটে। আটক চোরের নাম মো. রিয়াজুল ইসলাম হৃদয় (২২)। তিনি চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার মোহাম্মদপুর এলাকার তসলিম উদ্দিনের ছেলে। এ সময় তার সহযোগী মো. আকাশ (২৫), চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার আজিমপুর গ্রামের হারুন অর রশিদের ছেলে, পালিয়ে যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার নওদা তালবাড়িয়া গ্রামের বাসিন্দা রাফিউল ইসলামের মালিকানাধীন ঢাকা মেট্রো-ট-১৮-০২৩১ নম্বরের একটি ট্রাক তার বাড়ির সামনে পার্কিং করা অবস্থায় ছিল। ভোর রাতে একটি সংঘবদ্ধ চোরচক্র ট্রাকটি চুরি করে নিয়ে যায়। পরে চোরেরা ট্রাকটি রাজবাড়ীর পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের রুপিয়াট এলাকায় এনে ট্রাকটির চাকা খুলতে শুরু করে।

চুরি করা চাকাগুলো বহনের জন্য চোরচক্রটি আরেকটি ট্রাকে (নম্বর: সাতক্ষীরা ট-১১-০২৪৬) তুলে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় পাংশা পৌরসভার ফায়ার সার্ভিস কার্যালয়ের সামনে এসে চোরদের ব্যবহৃত ট্রাকটি উল্টে যায়। ফলে স্থানীয় জনসাধারণ চুরি হওয়া ট্রাকসহ মো. হৃদয়কে আটক করতে সক্ষম হয়।

খবর পেয়ে পাংশা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আটককৃত চোর ও উদ্ধারকৃত ট্রাকটি নিজেদের হেফাজতে নেয়। থানায় অবস্থানকালে চোর হৃদয় বলেন, “টায়ারের জন্য আমরা ট্রাকটি চুরি করেছিলাম, আমরা একসাথে তিনজন ছিলাম।”

এ বিষয়ে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে। পাশাপাশি পলাতক আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।



মাসুম/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By