মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

ইসির সম্মতিতে ৮ ইউএনও বদলি

সীমু দা
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬, ৪:৫৬ অপরাহ্ন
%E0%A6%AE%E0%A6%A8%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%A8%E0%A6%AA%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87 %E0%A6%B8%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%A8 %E0%A6%93 %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AD%E0%A6%B0%E0%A6%B6%E0%A7%80%E0%A6%B2%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%86%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%95%E0%A6%B0 %E0%A6%A4%E0%A6%A5%E0%A7%8D%E0%A6%AF %E0%A6%90%E0%A6%9A%E0%A7%8D%E0%A6%9B%E0%A6%BF%E0%A6%95 %E0%A6%95%E0%A6%B0%E0%A6%B2 %E0%A6%87%E0%A6%B8%E0%A6%BF

নির্বাচন কমিশনের সম্মতিতে আট উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বদলি করল জনপ্রশাসন মন্ত্রণালয়।

বুধবার (২১ জানুয়ারি) ইসি সূত্র বিষয়টি নিশ্চিত করেন।

ইসি সূত্র জানায়, নির্বাচন তফসিল ঘোষণার পর কোনো সরকারি কর্মকর্তাকে বদলি করতে হলে নির্বাচন কমিশনে সম্মতি প্রয়োজন হয়। এর প্রেক্ষিতে জনপ্রশাসন মন্ত্রণালয় আমাদের কাছে তালিকা পাঠালে তা সম্মতি দেয় ইসি। এক্ষেত্রেও আট উপজেলা নির্বাহী কর্মকর্তার বদলির বিষয়ে ইসি সম্মতি দিয়েছে।

গত ২০ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সামিউল আমিন স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি থেকে জানা যায়, বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তাগণকে তাদের নামের পাশে বর্ণিত উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়নের জন্য সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হলো।

যে আট উপজেলা নির্বাহী কর্মকর্তা বদলি হলেন-

১. পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহানকে চরফ্যাশনের উপজেলা নির্বাহী কর্মকর্তা করা হয়েছে। ২. জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে মো. আল-আমীনকে বদলি করে নগরকান্দাতে দেওয়া হয়েছে। ৩. রেহেনা আক্তারকে বদলি করে ভান্ডারিয়া থেকে দেওয়া হয়েছে ধুনটে। ৪. বাহুবদ উপজেলার নির্বাহী কর্মকর্তা লিটন চন্দ্র দে কে বদলি করে দেওয়া হয়েছে জীবননগর উপজেলায়। ৫. প্রীতিলতা বর্মনকে ধুনট উপজেলা থেকে বদলি করে দেওয়া হয়েছে বাহুবল উপজেলায়। ৬. নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহরাজ শারবীনকে বদলি করা হয়েছে কলমাকান্দা উপজেলায়। ৭. মাসুদুর রহমানকে বদলি করে কলমাকান্দা উপজেলা থেকে দেওয়া হয়েছে ভান্ডারিয়া উপজেলায় আর চরফ্যাশন উপজেলার নির্বাহী কর্মকর্তা। ৮. মো. লোকমান হোসেনকে বদলি করা হয়েছে পাথরঘাটা উপজেলায়।

এতে আরও বলা হয়, উপজেলা নির্বাহী অফিসার হিসেবে ন্যস্তকৃত কর্মকর্তাগণকে তাদের নিজ অধিক্ষেত্রে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনের জন্য The Code of Criminal Procedure, 1898 এর Section-144 এর ক্ষমতা অর্পণ করা হলো।

বর্ণিত কর্মকর্তাগণ আগামী বৃহস্পতিবার ২২ জানুয়ারির মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন, অন্যথায় আগামী বৃহস্পতিবার ২২ জানুয়ারি অপরাহ্নে

বর্তমান কর্মস্থল হতে তাৎক্ষণিক অবমুক্ত (Stand Released) বলে গণ্য হবেন। নির্বাচন কমিশনের সম্মতির পরিপ্রেক্ষিতে জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।



মাসুম/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By