মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

কুমিল্লার ১০ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার, ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বী এখন ৮০

সীমু দা
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬, ৭:৪৫ অপরাহ্ন
%E0%A6%AE%E0%A6%A8%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%A8%E0%A6%AA%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0 %E0%A6%A6%E0%A6%BE%E0%A6%96%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%B6%E0%A7%87%E0%A6%B7 %E0%A6%A6%E0%A6%BF%E0%A6%A8 %E0%A6%86%E0%A6%9C

কুমিল্লার ১১ আসনে ১০ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার,ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বী এখন ৮০ জন হাবিবুর রহমান খান কুমিল্লা প্রতিনিধি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার ১১টি সংসদীয় আসনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে মোট ১০ জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন।

এতে করে জেলায় বর্তমানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ৮০ জনে।নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, দলীয় সিদ্ধান্ত, সমর্থন ঘোষণা ও নির্বাচনী কৌশলের অংশ হিসেবে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করেন।মনোনয়ন প্রত্যাহারকারীদের মধ্যে রয়েছেন কুমিল্লা-১ আসনে বিএনপির বিকল্প প্রার্থী ড. খন্দকার মারুফ হোসেন ও খেলাফত মজলিসের সৈয়দ আব্দুল কাদের (জামাল)। কুমিল্লা-২ আসনে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মো. আব্দুস সালাম, কুমিল্লা-৪ আসনে এনসিপির নেতা হাসনাত আবদুল্লাহকে সমর্থন জানিয়ে খেলাফত মজলিসের হাফেজ মাওলানা মোফাজ্জাল হোসেন প্রার্থিতা প্রত্যাহার করেন।

এছাড়া কুমিল্লা-৬ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী হাজী আমিন উর রশিদ ইয়াছিন ও এবি পার্টির প্রার্থী মিয়া মোহাম্মদ তৌফিক, কুমিল্লা-৭ আসনে জামায়াত নেতা মাওলানা মোশারফ হোসেন, কুমিল্লা-৮ আসনে খেলাফত মজলিসের মো. জোবায়ের হোসেন এবং কুমিল্লা-৯ আসনে খেলাফত মজলিসের আবদুল হক আমিনী ও মো. মাহবুবুর রহমান মনোনয়ন প্রত্যাহার করেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, একাধিক প্রার্থীর মনোনয়ন প্রত্যাহারের ফলে কুমিল্লার বিভিন্ন আসনে ভোটের সমীকরণে পরিবর্তন এসেছে এবং নির্বাচনী লড়াই আরও স্পষ্ট ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠছে।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By