মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

সাংবাদিকের বিরুদ্ধে হয়রানিমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন

সীমু দা
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬, ৫:৩৮ অপরাহ্ন
%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%82%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%81%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7%E0%A7%87 %E0%A6%B9%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%AE%E0%A7%82%E0%A6%B2%E0%A6%95 %E0%A6%AE%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87 %E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%AC%E0%A6%AC%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A7%E0%A6%A8

সিরাজগঞ্জের শাহজাদপুরে সড়ক ও জনপথের ক্যানেলে ভেকু (এক্সভেটর) মেশিন লাগিয়ে মাটি কেটে ইটভাটায় বিক্রি করার সংবাদ প্রকাশ করায় আব্দুল্লাহ আল মাহমুদ নামের এক মাটি ব্যবসায়ী কর্তৃক প্রেস ক্লাবের সদস্য স্বদেশ প্রতিদিনের উপজেলা প্রতিনিধি রায়হান আলী ও সাংবাদিক জাহিদ হাসানকে হুমকী, কুৎসা রটনাসহ মিথ্যা মামলার প্রতিবাদে শাহজাদপুর প্রেস ক্লাবের আয়োজনে সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারী) বিকালে শাহজাদপুর প্রেস ক্লাবের সামনে উপজেলার কর্মরত সকল সাংবাদিকবৃন্দের উপস্থিতে প্রেস ক্লাবের সভাপতি এমএ জাফর লিটন এর সভাপতিত্বে সহ-সভাপতি রাসেল সরকারের সঞ্চালনায় এ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উক্ত সমাবেশে প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আল আমিন হোসেন, সাংগঠনিক সম্পাদক কোরবান আলী লভলু, দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম, সাবেক সভাপতি আতাউর রহমান পিন্টু, যগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া মাহমুদ, আমিনুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মির্জা হুমায়ুন, ওমর ফারুক, আব্দুল আল মাহমুদ, জেলহক হোসাইন সংবাদ প্রকাশের জেরে প্রেস ক্লাবের সদস্য সংবাদিক রায়হান আলী ও সাংবাদিক জাহিদ হাসানের নামে হুমকী ও বিভিন্ন কুৎসা রটনাসহ সাংবাদিক রায়হান আলী, জাহিদ হাসান ও জাহিদ হাসানে স্ত্রীর নামে মিথ্যা চাঁদাবাজি মামলা করায় তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করে বলেন, সংবাদিকদের কন্ঠরোধ করতেই উপজেলা যুবদলের সদস্য সচিব ও জোর পূর্বক দখলকৃত বিআরডিবি’র চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ এই মিথ্যা মামলা করেছে।

সমাবেশে বক্তারা আরও বলেন, ৫ আগষ্টের পর প্রথমে বিধি বহির্ভূত ভাবে জোর পূর্বক দখল করে বিআরডিবি চেয়ারম্যান পদ। এরপর থেকেই বেপরোয়া হয়ে ওঠে আব্দুল্লাহ আল মাহমুদ। তারপর উপজেলাজুরে বিভিন্ন জায়গার বালু দখলসহ অবৈধভাবে সরকারি মাটি কেটে ইটভাটায় বিক্রি শুরু করে। কোন বিষয়ে উপজেলার কর্মরত সংবাদিকরা সংবাদ প্রকাশ করলেই তিনি নিজে ও বিভিন্ন মাধ্যমে হুমকি ও ভয়ভীতি প্রদান করেন। গত ১৮ জানুয়ারী সড়ক ও জনপথের ক্যানেলে ভেকু (এক্সভেটর) মেশিন লাগিয়ে মাটি কাটার সংবাদ প্রকাশ করায় দুই সাংবাদিক ও সাংবাদিকের স্ত্রীর নামে মামলা করায় তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশসহ অবিলম্বে মামলা প্রত্যাহার করে নিতে বলেন বক্তারা। অন্যথায় কঠোর থেকে কঠোর প্রদক্ষেপ গ্রহন করা হবে বলে জানান উপজেলার কর্মরত সাংবাদিকবৃন্দ।

উক্ত সমাবেশ ও মানববন্ধনে উপজেলার কর্মরত সকল প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By