মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

বৈশাখী ভাতা নিয়ে জানা গেল বড় সুখবর

সীমু দা
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
%E0%A6%AC%E0%A7%88%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%96%E0%A7%80 %E0%A6%AD%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%BE %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%9C%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE %E0%A6%97%E0%A7%87%E0%A6%B2 %E0%A6%AC%E0%A6%A1%E0%A6%BC %E0%A6%B8%E0%A7%81%E0%A6%96%E0%A6%AC%E0%A6%B0

নবম জাতীয় বেতন কাঠামোতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বৈশাখী ভাতা উল্লেখযোগ্যভাবে বাড়ানোর সুপারিশ করতে যাচ্ছে জাতীয় বেতন কমিশন (পে কমিশন)। কমিশনের সুপারিশ অনুযায়ী, বৈশাখী ভাতা বর্তমান মূল বেতনের ২০ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করার প্রস্তাব দেওয়া হবে।

সোমবার (১৯ জানুয়ারি) পে কমিশনের একটি দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানায়, আগামী বুধবার (২১ জানুয়ারি) এ সংক্রান্ত সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে আনুষ্ঠানিকভাবে জমা দেওয়া হবে।

বর্তমানে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা বৈশাখী ভাতা হিসেবে মূল বেতনের ২০ শতাংশ পাচ্ছেন। তবে মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বিষয়টি বিবেচনায় নিয়ে ভাতার হার বাড়ানোর সিদ্ধান্তে পৌঁছেছে কমিশন।

পে কমিশনের একজন সদস্য বলেন, বৈশাখী ভাতা বৃদ্ধির বিষয়ে কমিশনের মধ্যে ঐকমত্য হয়েছে এবং এ নিয়ে সুপারিশ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তবে ঈদ উপলক্ষে প্রদেয় বোনাস আগের নিয়মেই বহাল থাকবে, এতে কোনো পরিবর্তন আনার সুপারিশ করা হচ্ছে না।

তিনি আরও জানান, সামগ্রিকভাবে সরকারি কর্মচারীদের কল্যাণ ও আর্থিক স্বস্তি নিশ্চিত করার লক্ষ্যেই নবম পে স্কেলে বিভিন্ন ভাতা ও সুবিধা পুনর্মূল্যায়ন করা হচ্ছে। প্রধান উপদেষ্টার অনুমোদনের পরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কার্যকর হবে।



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By