বিসিবির বেঁধে দেওয়া ৪৮ ঘণ্টার সময়সীমা পেরিয়ে যাওয়ার অনেক পর অবশেষে কারণ দর্শানোর নোটিশের জবাব দিয়েছেন এম নাজমুল ইসলাম। ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্যের কারণে শোকজ নোটিশ পেয়েছিলেন বিসিবির এই পরিচালক।
টাইগারদের ক্রিকেট বোর্ডের একটি সূত্র নাজমুলের জবাব দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে বিসিবি তাকে ৪৮ ঘণ্টার মধ্যে লিখিতভাবে ব্যাখ্যা দিতে বললেও নির্ধারিত সময়ের মধ্যে তিনি কোনো উত্তর দেননি।
কয়েকদিন আগে তামিম ইকবালকে ‘ভারতীয় দালাল’ বলে মন্তব্য করে ব্যাপক সমালোচনার মুখে পড়েন নাজমুল। ওই বক্তব্যের ব্যাখ্যা চাওয়া হলেও তখন তিনি নীরব ছিলেন। পরে ক্রিকেটারদের পারিশ্রমিক, সাফল্যসহ বিভিন্ন বিষয়ে আরও কিছু মন্তব্য করেন, যা নতুন করে বিতর্কের জন্ম দেয়।
এই ঘটনার জেরে ক্রিকেটাররা সব ধরনের ক্রিকেট কার্যক্রম বর্জনের হুমকি দেন। ফলে বিপিএলের একটি ম্যাচও মাঠে গড়ায়নি। ১৫ জানুয়ারি ম্যাচ শুরুর আগে নাজমুলের পদত্যাগ দাবি করা হলেও তিনি তা প্রত্যাখ্যান করেন। পরে বিসিবি তাকে অর্থ কমিটির চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেয়।
বিসিবির এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ক্রিকেটাররা তাদের কঠোর অবস্থান থেকে সরে আসেন এবং শর্তসাপেক্ষে ক্রিকেটে ফেরেন। তাদের শর্ত ছিল—এম নাজমুল ইসলামকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।
এর মধ্যেই ১৫ জানুয়ারি সকালে নাজমুলকে কারণ দর্শানোর নোটিশ দেয় বিসিবি। নোটিশে বলা হয়, ১৭ জানুয়ারি সকাল ১১টার মধ্যে লিখিতভাবে জবাব দিতে হবে। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে তিনি কোনো জবাব দেননি।
পরে আজ রোববার বিসিবির ডিসিপ্লিনারি কমিটির কাছে তিনি চিঠির জবাব দিয়েছেন। তবে সেই চিঠিতে বিসিবি পরিচালক নাজমুল কী লিখেছেন, তা জানা যায়নি।
কুশল/সাএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);