মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

নির্বাচনে পক্ষপাতদুষ্ট কর্মকর্তাদের প্রত্যাহারের দাবি বিএনপির

সীমু দা
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬, ৮:১২ অপরাহ্ন
%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%9A%E0%A6%A8%E0%A7%87 %E0%A6%AA%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%A6%E0%A7%81%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%9F %E0%A6%95%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%A6%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BF %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%8F%E0%A6%A8%E0%A6%AA%E0%A6%BF%E0%A6%B0

পক্ষপাতদুষ্ট কর্মকর্তাদের প্রত্যাহারের দাবি তুলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,বিভিন্ন এলাকায় রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার ও পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে একটি দলের পক্ষ নিয়ে ‘নেক্কারজনক’ কাজ করছেন। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এসব বিতর্কিত কর্মকর্তাদের দ্রুত প্রত্যাহার করতে হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বাংলাদেশে জামায়াতে ইসলামীর কূটকৌশলের বিরুদ্ধে নির্বাচন কমিশনকে (ইসি) কঠোর ব্যবস্থা নিতে বলল বিএনপি। একইসঙ্গে দলটি পক্ষাপাতদুষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি জানাল দলটি।

রোববার (১৮ জানুয়ারি) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাতের পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের কাছে এসব কথা বলেন। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নজরুল ইসলাম খানসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

পোস্টাল ব্যালট ও মুদ্রণে পক্ষপাতিত্বের অভিযোগ এনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পোস্টাল ব্যালটের বিষয়টি এখনো সমাধান হয়নি। বিশেষ করে প্রবাসীদের ব্যালট পেপার পৌঁছানো এবং এর মুদ্রণ প্রক্রিয়ায় একটি নির্দিষ্ট দলকে সুবিধা দেওয়ার চেষ্টা করা হয়েছে। অবিলম্বে এই ব্যালট পেপার পরিবর্তন করতে হবে। দেশের ভেতরে যে পোস্টাল ব্যালট পাঠানো হবে সেগুলো প্রতীক বরাদ্দের পর পাঠানো হয়।

ঢাকা সিটিতে ভোটার স্থানান্তরে ‘কূটকৌশল’ করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, একটি বিশেষ রাজনৈতিক দল তাদের প্রার্থীদের জয়ী করতে দেশের বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক ভোটারকে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় স্থানান্তর করেছে। কোন তারিখে, কী কারণে এবং কতজন ভোটার স্থানান্তর করা হয়েছে, তার বিস্তারিত তথ্য জরুরি ভিত্তিতে সরবরাহের জন্য ইসির কাছে অনুরোধ জানানো হয়েছে।

এনআইডি ও ব্যক্তিগত তথ্য পাচারের অভিযোগ তুলে বিএনপির মহাসচিব বলেন, জামায়াতের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের এনআইডি কপি, বিকাশ নম্বর এবং মোবাইল নম্বর সংগ্রহ করছে, যা ব্যক্তিগত গোপনীয়তার চরম লঙ্ঘন এবং একটি ‘ক্রিমিনাল অফেন্স’। এ বিষয়ে ইসিকে কঠোর ব্যবস্থা নিতে বলা হয়েছে।

পক্ষপাতদুষ্ট কর্মকর্তাদের প্রত্যাহারের দাবি তুলে তিনি বলেন, বিভিন্ন এলাকায় রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার ও পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে একটি দলের পক্ষ নিয়ে ‘নেক্কারজনক’ কাজ করছেন। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এসব বিতর্কিত কর্মকর্তাদের দ্রুত প্রত্যাহার করতে হবে। এছাড়া ইসির কতিপয় সিনিয়র কর্মকর্তার বিরুদ্ধেও পক্ষপাতিত্বের অভিযোগ রয়েছে।

বিশ্ববিদ্যালয় নির্বাচনসহ বিভিন্ন ইস্যুতে নির্বাচন ভবনের বাইরে চলমান ছাত্রদলের আন্দোলনের বিষয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের বন্ধ হওয়া নির্বাচন পুনরায় চালু করার অনুমতি দিয়ে ইসি নতুন করে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা না করলে নির্বাচনটি প্রশ্নবিদ্ধ হবে। ছাত্রদলের এই আন্দোলন এটা তাদের ব্যাপার।

তিনি বলেন, আমরা সবসময় কমিশনকে সহযোগিতা করতে চাই। তাদের মাঝে চেষ্টা থাকলেও কিছু ক্ষেত্রে বায়াসড (পক্ষপাতমূলক) আচরণ দেখা যাচ্ছে। এই ত্রুটিগুলো সংশোধন করলে এবং আমাদের উত্থাপিত সমস্যাগুলো সমাধান করলে এই কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব বলে আমরা বিশ্বাস করি।

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By