পাকিস্তানের করাচিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে আতঙ্ক ছড়াল। শনিবার রাতে শহরের ব্যস্ত এম.এ. জিন্নাহ রোডে অবস্থিত ‘গুল প্লাজা’ (Gul Plaza) নামে একটি শপিং মলে হঠাৎই আগুন লাগে। মুহূর্তের মধ্যেই সেই আগুন গোটা ভবনে ছড়িয়ে পড়ে। এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত তিন জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ ও উদ্ধারকারী দল। আহত হয়েছেন আরও বেশ কয়েক জন, যাঁদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক।
সূত্রের খবর, স্থানীয় সময় শনিবার রাত আনুমানিক ১০টা নাগাদ শপিং মলটির নিচের তলায় প্রথম আগুন দেখা যায়। সেই সময় অধিকাংশ দোকানদার ও কর্মচারীরা দোকান বন্ধ করে বাড়ির পথে রওনা হচ্ছিলেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, মলের ভিতরে বিপুল পরিমাণ পোশাক, আমদানি করা কাপড় এবং প্লাস্টিকজাত সামগ্রী মজুত থাকায় আগুন দ্রুত ভয়াবহ আকার নেয় এবং উপরতলার দিকে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে দমকলের একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। মলের জানলা ও বারান্দা দিয়ে আগুনের লেলিহান শিখা বেরিয়ে আসতে দেখা যায়, সঙ্গে কালো ধোঁয়ায় ঢেকে যায় রাতের আকাশ। কয়েক ঘণ্টার টানা চেষ্টার পর দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
করাচি সিভিল হাসপাতালের ট্রমা সেন্টার সূত্রে জানানো হয়েছে, তিন জনের মৃতদেহ হাসপাতালে আনা হয়েছে। চিকিৎসকদের প্রাথমিক অনুমান, ধোঁয়ার কারণে শ্বাসরুদ্ধ হয়ে তাঁদের মৃত্যু হয়েছে। উদ্ধারকারী দল জানিয়েছে, অগ্নিকাণ্ডের সময় মলের উপরের তলাগুলিতে কয়েক জন আটকে পড়েছিলেন। তাঁদের অনেককেই নিরাপদে উদ্ধার করা সম্ভব হলেও, আহতদের মধ্যে কয়েক জনের অবস্থা গুরুতর।
পুলিশের প্রাথমিক অনুমান, কোনও একটি দোকানে শর্ট সার্কিট থেকেই এই বিধ্বংসী আগুনের সূত্রপাত। তবে আগুন লাগার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।
উল্লেখ্য, করাচির বহু বহুতল ভবনে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ও ভেন্টিলেশন না থাকায় বারবার এই ধরনের দুর্ঘটনার ঘটনা ঘটছে। প্রসঙ্গত, গত শুক্রবারই করাচি বন্দরে এক বড় অগ্নিকাণ্ডে ২০টি কন্টেইনার পুড়ে ছাই হয়ে গিয়েছিল।
সূত্র: স্কাই নিউজ।
সালাউদ্দিন/সাএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);