মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

এবার ইরানকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

সীমু দা
শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬, ৩:২৫ অপরাহ্ন
%E0%A6%8F%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%87%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%95%E0%A7%87 %E0%A6%A7%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A6 %E0%A6%A6%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8 %E0%A6%9F%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AA

তুমুল উত্তেজনার পর ইরান ইস্যুতে সুর নরম করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে দাবি করে দেশটির নেতৃত্বকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। টিআরটি ওয়ার্ল্ডের খবরে এ তথ্য জানানো হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, “গতকাল যেসব ফাঁসি কার্যকর হওয়ার কথা ছিল, ইরানের নেতৃত্ব সেগুলো বাতিল করেছে। ধন্যবাদ!”

এর মধ্যেই ট্রাম্প যেন ইরানে সামরিক হামলা না চালান, সে জন্য উপসাগরীয় চারটি দেশ তাকে অনুরোধ জানিয়েছিল—এমন গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে ফ্লোরিডায় সাপ্তাহিক ছুটি কাটাতে হোয়াইট হাউস ত্যাগ করার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প এ দাবি নাকচ করে দেন। তিনি বলেন, “আমাকে কেউ বোঝায়নি; আমি নিজেই নিজেকে বুঝিয়েছি।”

ট্রাম্প আরও বলেন, “তারা (ইরান) কাউকে ফাঁসি দেয়নি। ফাঁসির আদেশ বাতিল করেছে। এটাই হামলা না করার সিদ্ধান্তে বড় ভূমিকা রেখেছে।”

এর আগে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) হোয়াইট হাউস জানায়, ইরানি কর্তৃপক্ষ নির্ধারিত প্রায় ৮০০টি মৃত্যুদণ্ড কার্যকর ‘স্থগিত’ করেছে। একই সঙ্গে ওয়াশিংটন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলেও জানানো হয়।

ইরানে চলমান বিক্ষোভ প্রসঙ্গে ট্রাম্প একাধিকবার বিক্ষোভকারীদের পাশে থাকার অঙ্গীকার করেছেন। তার দাবি, দেশটিতে কর্তৃপক্ষের দমন-পীড়নের ফলে হাজারো মানুষ হতাহত হয়েছে। যদিও এসব হতাহতের সুনির্দিষ্ট সংখ্যা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। যুক্তরাষ্ট্রভিত্তিক কয়েকটি মানবাধিকার সংস্থা নিয়মিত হতাহতের তথ্য হালনাগাদ করলেও তাদের উপস্থাপিত তথ্যের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন রয়েছে।

অন্যদিকে ইরানি কর্মকর্তারা শুরু থেকেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভকারীদের উসকানি ও সহায়তা দেওয়ার অভিযোগ করে আসছেন। দেশটির প্রধান বিচারপতি গোলাম-হোসেইন মোহসেনি-এজেই সরাসরি বিক্ষোভকারীদের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দোসর হিসেবে আখ্যা দিয়েছেন।



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By