মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

রাতের আঁধারে শাহজাদপুরে সড়ক ও জনপথের মাটি লুট

সীমু দা
শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬, ২:০২ অপরাহ্ন
%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%86%E0%A6%81%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87 %E0%A6%B6%E0%A6%BE%E0%A6%B9%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%A6%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0%E0%A7%87 %E0%A6%B8%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%95 %E0%A6%93 %E0%A6%9C%E0%A6%A8%E0%A6%AA%E0%A6%A5%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AE%E0%A6%BE%E0%A6%9F%E0%A6%BF %E0%A6%B2%E0%A7%81%E0%A6%9F

সন্ধ্যা নামলেই শুরু হয় মাটিখেকোদের আনাগোনা। রাতের গভীরতার সাথে সাথে বেপরোয়া হয়ে ওঠে মাটিদস্যুরা। অন্ধকার গাঢ় হলেই মাটিবাহী দানবীয় ট্রাক তীব্র আলো জ্বালিয়ে একে একে জড়ো হয় নির্ধারিত স্থানে। ঘড়ঘড় আওয়াজ করে ভেকু মেশিন চালিয়ে খামচি দিয়ে মাটি তুলে সাজিয়ে দেয় ড্রাম ট্রাকে। এরপর মাটিভর্তি ট্রাকগুলো ছুটে যায় ইটভাটার দিকে। সিরাজগঞ্জের শাহজাদপুরে এভাবেই রাতের অন্ধকারে সড়ক ও জনপথের মাটি কেটে ইটভাটায় বিক্রি করছে একটি চক্র। প্রশাসনের চোখ ফাঁকি দিতেই মাটি ব্যবসায়ীরা রাতের অন্ধকারকে বেছে নিয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।

সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার রূপবাটি ইউনিয়নের বিন্নাদায়ির মহাসড়কের নীচে সড়ক ও জনপথের ক্যানেলে ভেকু মেশিন লাগিয়ে মাটি কেটে ভরা হচ্ছে ড্রাম ট্রাকে। একে একে ট্রাক ভর্তি করে তীব্র আলোর হেডলাইট জ্বালিয়ে ছুটে চলে সারি সারি ২৫/৩০টি ট্রাক। এসব ট্রাকের বেশিরভাগ ড্রাইভার ক্যামেরার সামনে কথা বলতে না চাইলেও দু’জন ড্রাইভার জানান, তারা শুধু ট্রাকে করে মাটি নিয়ে সাঁথিয়া উপজেলার সিলন্দা বাবলুর ইটভাটায় দিয়ে আসছে।

অপরদিকে ভেকু মেশিনের কাছে চেয়ার-টেবিল নিয়ে বসে থাকা মাটির পয়েন্টের ম্যানেজার পরিচয়দানকারী আকাশ জানান, শাহজাদপুর উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুল্লাহ আল মাহমুদ পানি উন্নয়ন বোর্ডের অনুমতি নিয়ে মাটি কাটছে। সরকারের সব নিয়ম মেনেই মাটি কেটে বিক্রি করা হচ্ছে বলেও জানান তিনি।

বিষয়টি নিয়ে কথা হলে উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, সড়ক ও জনপথের জায়গা থেকে তিনি মাটি কাটছেন না। তবে পানি উন্নয়ন বোর্ডের কাছ থেকে টেন্ডারের মাধ্যমে অনুমতি পেয়ে নদী খননের বালু কেটে বিক্রি করছেন বলে জানান তিনি।

এ বিষয়ে শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসফিকা হোসেন জানান, খোঁজ নিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।



মাসুম/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By