মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

ট্রাম্পের সঙ্গে মাচাদোর সাক্ষাৎ, উপহার দিলেন নোবেল পদক 

সীমু দা
শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬, ৮:৫৮ পূর্বাহ্ন
%E0%A6%9F%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AA%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%B8%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97%E0%A7%87 %E0%A6%AE%E0%A6%BE%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%8B%E0%A6%B0 %E0%A6%B8%E0%A6%BE%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE%E0%A7%8E %E0%A6%89%E0%A6%AA%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%A6%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8 %E0%A6%A8%E0%A7%8B%E0%A6%AC%E0%A7%87%E0%A6%B2 %E0%A6%AA%E0%A6%A6%E0%A6%95

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো। এ সময় তিনি ট্রাম্পকে নিজের নোবেল শান্তি পুরস্কারের মেডেল উপহার দেন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুই নেতার মধ্যে উচ্চপর্যায়ের এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মাচাদো বলেন, ভেনেজুয়েলার জনগণের স্বাধীনতার প্রতি ট্রাম্পের প্রতিশ্রুতির স্বীকৃতি হিসেবেই তিনি এ মেডেল উপহার দিয়েছেন। তবে ট্রাম্প আদৌ মেডেলটি গ্রহণ করেছেন কি না, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। নরওয়ের নোবেল ইনস্টিটিউট আগেই জানিয়েছে, নোবেল পুরস্কার হস্তান্তর, ভাগ কিংবা প্রত্যাহার করা যায় না। অর্থাৎ সম্মানটি আনুষ্ঠানিকভাবে মাচাদোর কাছেই থাকবে।

প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প ও মাচাদোর মধ্যে এটি ছিল প্রথম সরাসরি সাক্ষাৎ। প্রায় এক ঘণ্টাব্যাপী মধ্যাহ্নভোজ বৈঠকের পর মাচাদো ক্যাপিটল হিলে রিপাবলিকান ও ডেমোক্র্যাট—উভয় দলের একাধিক সিনেটরের সঙ্গে পৃথক বৈঠক করেন।

এ বিষয়ে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানান, প্রেসিডেন্ট ট্রাম্প এই বৈঠকের অপেক্ষায় ছিলেন। তবে তিনি মনে করেন, স্বল্পমেয়াদে দেশ পরিচালনার জন্য প্রয়োজনীয় রাজনৈতিক সমর্থন বর্তমানে মাচাদোর নেই। ভেনেজুয়েলার ভবিষ্যৎ শাসনব্যবস্থায় ভূমিকা নিশ্চিত করতে মাচাদো দেশটির সরকারের বিভিন্ন পক্ষের সঙ্গে প্রভাব বিস্তারের প্রতিযোগিতায় রয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে চলতি মাসে যুক্তরাষ্ট্রের অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ক্ষমতা হারান। এর ফলে দেশটিতে গণতান্ত্রিক রূপান্তরের আশা তৈরি হয়েছে। তবে ডেমোক্র্যাট সিনেটর ক্রিস মারফি বলেন, মাচাদো সিনেটরদের জানিয়েছেন—দমন-পীড়নের পরিস্থিতি এখনও মাদুরোর শাসনামলের মতোই রয়ে গেছে। সম্ভাব্য কোনো নির্বাচন নিয়েও তিনি সন্দেহ প্রকাশ করেছেন।



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By