বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) স্থগিতের সিদ্ধান্ত থেকে সরে এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে বিসিবি-ফ্র্যাঞ্চাইজি-কোয়াবে ত্রিমুখী বৈঠকের পর সংবাদ সম্মেলন করে তা নিশ্চিত করেছেন বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু।
মিঠু জানান, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুনদের সাথে বিসিবির বৈঠক শেষে এই হেভিওয়েট ক্রিকেটারদের নিয়েই বিপিএল ফের মাঠে গড়াবে।
তিনি আরও জানান, ১৫ জানুয়ারির দুই ম্যাচ ১৬ জানুয়ারি, ১৬ জানুয়ারির দুই ম্যাচ ১৭ জানুয়ারি ও ১৭ জানুয়ারির দুই ম্যাচ ১৮ জানুয়ারি মাঠে গড়াবে। ১৫ জানুয়ারির টিকিট দিয়েই দেখা যাবে ১৬ জানুয়ারির খেলা। প্লে-অফের সূচি অবশ্য অপরিবর্তিত থাকছে।
পরিবর্তিত সূচি অনুযায়ী, ১৬ জানুয়ারি চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেস এবং রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটান্স, ১৭ জানুয়ারি ঢাকা ক্যাপিটালস ও রংপুর রাইডার্স এবং রাজশাহী ওয়ারিয়র্স ও চট্টগ্রাম রয়্যালস, ১৮ জানুয়ারি নোয়াখালী এক্সপ্রেস ও রংপুর রাইডার্স এবং ঢাকা ক্যাপিটালস ও চট্টগ্রাম রয়্যালস পরস্পরের বিপক্ষে মাঠে নামবে।
প্লে-অফের সূচি অবশ্য অপরিবর্তিত থাকছে। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, ১৯ জানুয়ারি থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত এলিমিনেটর, জোড়া কোয়ালিফায়ার ও ফাইনাল ম্যাচ মাঠে গড়াবে।
সালাউদ্দিন/সাএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);