মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

আমার হামলা করার ইচ্ছে নেই, তোমরাও সংযত থাকো: ইরানকে বার্তা ট্রাম্পের

সীমু দা
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬, ৮:১৫ অপরাহ্ন
%E0%A6%86%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%B9%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%B2%E0%A6%BE %E0%A6%95%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%87%E0%A6%9A%E0%A7%8D%E0%A6%9B%E0%A7%87 %E0%A6%A8%E0%A7%87%E0%A6%87 %E0%A6%A4%E0%A7%8B%E0%A6%AE%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%93 %E0%A6%B8%E0%A6%82%E0%A6%AF%E0%A6%A4 %E0%A6%A5%E0%A6%BE%E0%A6%95%E0%A7%8B %E0%A6%87%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%95%E0%A7%87 %E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE

ইরানকে সরাসরি বার্তা পাঠিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি তেহরানে হামলা চালাতে চান না। একইসঙ্গে আঞ্চলিক উত্তেজনার মধ্যে ইরানকে সংযম দেখানোর আহ্বানও জানিয়েছেন তিনি। এই তথ্য সামনে এসেছে পাকিস্তানে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতের বক্তব্যে। এরই মধ্যে চলমান উত্তেজনা নিরসনে কূটনৈতিক উদ্যোগ ও সংলাপের ওপর জোর দেয়ার আহ্বান জানিয়েছে সৌদি আরব এবং তুরস্ক।

সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে জানিয়ে দিয়েছেন যে তিনি দেশটির ওপর হামলা চালানোর কোনও পরিকল্পনা করছেন না। একই সঙ্গে তিনি তেহরানকে আঞ্চলিক পরিস্থিতিতে সংযম দেখাতে অনুরোধ করেছেন। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত রেজা আমিরি মোগাদ্দাম।

ইরানি এই রাষ্ট্রদূত জানান, বুধবার পাকিস্তান সময় রাত ১টার দিকে তিনি এই তথ্য পান। ওই বার্তায় স্পষ্ট করা হয়, ট্রাম্প যুদ্ধ চান না এবং ইরান যেন এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের স্বার্থে কোনও ধরনের হামলা না চালায়— এ অনুরোধও জানানো হয়েছে।

মোগাদ্দাম আরও বলেন, ইরানের জনগণের শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার রয়েছে এবং সরকার বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনায় বসেছে। তবে একই সময়ে কিছু সশস্ত্র গোষ্ঠী হত্যাকাণ্ড চালিয়েছে এবং মসজিদেও হামলা করেছে বলে তিনি উল্লেখ করেন।

এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম জানিয়েছে, ওই ফোনালাপে আরাগচি ইরানের সীমান্ত রক্ষায় ‘দৃঢ়ভাবে’ অবস্থান নেয়ার অঙ্গীকার করেন।

ফোনালাপে সৌদি পররাষ্ট্রমন্ত্রী সম্ভাব্য যেকোনও উত্তেজনার পরিণতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। একই সঙ্গে তিনি আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে কূটনীতি ও আঞ্চলিক সহযোগিতার গুরুত্বের ওপর জোর দেন।

অন্যদিকে তুরস্কও ইরান পরিস্থিতি নিয়ে সংলাপের আহ্বান জানিয়েছে এবং যেকোনও ধরনের সামরিক হস্তক্ষেপের বিরোধিতা করেছে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ইস্তাম্বুলে সাংবাদিকদের বলেন, সংকটের সমাধান অবশ্যই সংলাপের মাধ্যমেই হওয়া উচিত।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইরান— দুই দেশই চাইলে মধ্যস্থতাকারী বা সরাসরি আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান করতে পারে। তুরস্ক পুরো পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে বলেও জানান তিনি।



সালাউদ্দিন/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By