মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

২৪ জানুয়ারি কুমিল্লায় আসছেন তারেক জিয়া

সীমু দা
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬, ৮:৫১ অপরাহ্ন
%E0%A7%A8%E0%A7%AA %E0%A6%9C%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%81%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BF %E0%A6%95%E0%A7%81%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%86%E0%A6%B8%E0%A6%9B%E0%A7%87%E0%A6%A8 %E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87%E0%A6%95 %E0%A6%9C%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE

নির্বাচনি প্রচারের জন্য আগামী ২৪শে জানুয়ারি কুমিল্লায় আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম।

বুধবার সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কুমিল্লা আগমন উপলক্ষে দলীয় প্রস্তুতির অংশ হিসেবে কুমিল্লার ঐতিহাসিক টাউন হল মাঠ পরিদর্শন করেছেন সিএসএফ টিমসহ বিএনপির নেতৃবৃন্দ। পরিদর্শনকালে নেতৃবৃন্দ আগমন অনুষ্ঠান সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে মাঠের সার্বিক অবস্থা, নিরাপত্তা ব্যবস্থা, মঞ্চ স্থাপন, জনসমাগম ও অন্যান্য প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু বলেন, “২০০৩ সালে তারেক রহমান কুমিল্লা স্টেডিয়ামে একটি ইউনিয়নের কর্মী সভায় বক্তব্য দিয়েছিলেন। এই প্রথম কুমিল্লা জেলায় বড় মহাসমাবেশে আমাদের নেতা বক্তব্য রাখবেন। তারেক রহমানের আগমনে কুমিল্লার ১১টি আসনের ধানের শীষের প্রার্থীদের বিজয়ের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখবে। তাকে বরণ করতে হাজার হাজার নেতাকর্মী অপেক্ষা করছে। নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা তৈরি হবে নেতার আগমনকে ঘিরে।”

কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কুমিল্লায় আগমন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। আজকে মাঠ পরিদর্শন করা হয়েছে। উনাকে দেখার জন্য, উনার বক্তব্য শোনার জন্য কুমিল্লার বিএনপি নেতাকর্মীরা অপেক্ষার প্রহর গুনছে।”

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম বলেন, “তারেক রহমানের আগমন কুমিল্লার রাজনীতিতে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং নেতাকর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা বাড়াবে।”



সালাউদ্দিন/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By