মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

বরিশালে বিপুল জাল নোটসহ ৪ কিশোর গ্রেফতার

সীমু দা
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬, ৩:৩৮ অপরাহ্ন
%E0%A6%AC%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B2 %E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B2 %E0%A6%A8%E0%A7%8B%E0%A6%9F%E0%A6%B8%E0%A6%B9 %E0%A7%AA %E0%A6%95%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%8B%E0%A6%B0 %E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%AB%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0

জেলায় বিপুল পরিমাণ জাল নোটসহ চার সদস্যকে আটক করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি টিম। বরিশালে বিশাল সিন্ডিকেট গড়ে জাল নোট ছাপিয়ে জাল টাকার ব্যবসা করে আসছিল কয়েকজন যুবক। তারা এসব জাল নোট শিশুদের মাধ্যমে চালান করে আসছিল বিভিন্ন এলাকায়। অবশেষে জাল নোট ব্যবসায়ী চক্রের চার সদস্যকে আটক করা হয়েছে।

এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ জাল টাকার নোটসহ জাল নোট ছাপানোর সরঞ্জাম জব্দ করেছেন ডিবি পুলিশ। পাশাপাশি উদ্ধার করা হয় মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম।

(১৪ জানুয়ারি) দিবাগত শনিবার রাত সাড়ে ১২ টার দিকে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

আটককৃতরা হলেন- নগরীর হাসপাতাল রোড এলাকার ঝাউতলা ৩য় গলির শাওন (১৭), নথুল্লাবাদ এলাকার আলভী (১৮) ভাটিখানা এলাকার তানভীর (১৮) ও আলিফ (১৬)।

জানা গেছে, মঙ্গলবার রাতে শহরের বগুরা রোড এলাকার বেলালের চায়ের দোকানে ১শ টাকার একটি নোট দিয়ে শাওন ও আলিফ নামের দুই কিশোর সিগারেট ক্রয় করেন। এসময় দোকানীর বিষয়টি সন্দেহ হলে তাৎক্ষণিক স্থানীয়দের সহায়তা নেন।

বগুড়া রোডের বাসিন্দা মুন্না জানান, দোকানী তাদের নোটটি দেখালে ওই কিশোরদের তল্লাশি করে ১শ টাকার আরো সাতটি নোট পান তারা। পরে তাদের দু’জনকে গোয়েন্দা পুলিশের কাছে তুলে দেওয়া হয়।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক ফিরোজ আলম জানান, জাল টাকাসহ দুই কিশোরকে জিজ্ঞাসাবাদ করা হলে কিশোর শাওনের দেয়া তথ্যের ভিত্তিতে প্রথমে নগরীর ভাটিখানা কাজী মসজিদ সংলগ্ন একটি ভবনের নিচতলায় তানভীরের বাসায় অভিযান চালানো হয়।

এসময় ওই বাসা থেকে বিপুল পরিমান জাল টাকার ১শ ও ৫০ টাকার নোট উদ্ধার করা হয়। এছাড়াও জাল টাকার নোট তৈরির একটি কম্পিউটার ও প্রিন্টারসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

এরপর তানভীরের দেয়া তথ্যের ভিত্তিতে দ্বিতীয় দফায় ডিবি পুলিশ নগরীর নথুল্লাবাদ এলাকায় অভিযান চালিয়ে চক্রের আরেক সদস্য আলভীকে আটক করেন তারা। তবে ওই বাসায় তল্লাশি করতে বাঁধা দেয় আলভীর স্বজনরা।

ডিবি পুলিশের ওই কর্মকর্তা আরও জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে। চক্রের সাথে আরও কেউ জড়িত থাকলে তাদেরকেও আইনের আওতায় নিয়ে আসা হবে। তাছাড়া এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ অভিযোগ অস্বীকার করেছেন নথুল্লাবাদ এলাকা থেকে আটক কিশোর আলভী। তার দাবি জাল নোট চক্রের সাথে তার কোন সম্পর্ক নেই। তবে আটক তানভীরের দাবি জাল টাকা তৈরির সকল মালামাল সরবরাহ করেন।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By