মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস সংকটে ক্ষোভ, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

সীমু দা
রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬, ২:২১ অপরাহ্ন
%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B9%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%A3%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%97%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B8 %E0%A6%B8%E0%A6%82%E0%A6%95%E0%A6%9F%E0%A7%87 %E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A7%8B%E0%A6%AD %E0%A6%95%E0%A6%A0%E0%A7%8B%E0%A6%B0 %E0%A6%86%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6%E0%A7%8B%E0%A6%B2%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%B9%E0%A7%81%E0%A6%81%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BF

দেশের বৃহত্তম গ্যাসক্ষেত্রের জেলা হয়েও বাসাবাড়িতে গ্যাস না পাওয়ার অভিযোগে আন্দোলনে নেমেছে ব্রাহ্মণবাড়িয়ার সাধারণ মানুষ। রবিবার সকালে শহরের কাউতলি মোড়ে ‘সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে আয়োজিত এক অবস্থান কর্মসূচি ও মানববন্ধন থেকে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কার্যালয় ঘেরাওসহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়।

বিক্ষুব্ধ গ্রাহকদের অভিযোগ, বৈধ সংযোগ থাকা সত্ত্বেও দিনের অধিকাংশ সময় পাইপলাইনে গ্যাস থাকছে না। বিশেষ করে শীত মৌসুম শুরুর পর থেকে এই সংকট চরমে পৌঁছেছে। নিয়মিত বিল পরিশোধ করার পরও রান্নার কাজে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে শহরবাসীকে। সকাল ১০টা থেকে ঘণ্টাব্যাপী চলা এই কর্মসূচিতে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস ফিল্ড থেকে সারা দেশে সরবরাহ নিশ্চিত করা হলেও স্থানীয় গ্রাহকরাই বঞ্চিত থাকছেন। সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ না নিলে সড়ক ও রেলপথ অবরোধের মতো কঠোর কর্মসূচি পালনের ঘোষণা দেন তারা।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক নাছির আহমেদ, জেলা যুবদল নেতা এ. বি. এম. মুছা এবং ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার মুখপাত্র আরিফ বিল্লাহসহ আরও অনেকে। পরে দুপুরে অতিরিক্ত জেলা প্রশাসক রঞ্জন দে ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত মো. ইশতিয়াক ভূঁইয়া ঘটনাস্থলে এসে আন্দোলনকারীদের আশ্বস্ত করলে কর্মসূচি স্থগিত করা হয়।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By