মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

হবিগঞ্জ- ১ আসনে থেকে সরে দাঁড়াতে পারেন শেখ সুজাত

সীমু দা
শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬, ৯:৫৩ অপরাহ্ন
%E0%A6%B9%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%97%E0%A6%9E%E0%A7%8D%E0%A6%9C %E0%A7%A7 %E0%A6%86%E0%A6%B8%E0%A6%A8%E0%A7%87 %E0%A6%A5%E0%A7%87%E0%A6%95%E0%A7%87 %E0%A6%B8%E0%A6%B0%E0%A7%87 %E0%A6%A6%E0%A6%BE%E0%A6%81%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87%E0%A6%A8 %E0%A6%B6%E0%A7%87%E0%A6%96 %E0%A6%B8%E0%A7%81%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%A4

*হবিগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী নিয়ে নাটকীয় মোড়, আজ রাতে চূড়ান্ত সিদ্ধান্ত আসার সম্ভাবনা*

হবিগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী নির্বাচন নিয়ে আজ রাতে একটি নাটকীয় সিদ্ধান্ত আসতে পারে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই বিষয়ে কথা বলার জন্য দলের বিদ্রোহী প্রার্থী ও সাবেক সংসদ সদস্য শেখ সুজাত মিয়াকে দলের গুলশান কার্যালয়ে তলব করেছেন। তার সঙ্গে আলোচনার জন্য দলের নীতি নির্ধারণী ফোরামের সদস্য এবং সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি কে গউছসহ কেন্দ্রীয় কমিটির সদস্যরা উপস্থিত আছেন বলে একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ও ফেসবুক পোস্ট ভাইরাল হয়েছে যে, শেখ সুজাত মিয়া নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন। তাকে জেলা পরিষদের চেয়ারম্যান করা হবে, এমন আলোচনা চলছে। হবিগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করার পর পরই দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য শেখ সুজাত মিয়া বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন। এরপর থেকেই আলোচনা শুরু হয় যে, বিএনপির এই বিভেদের সুযোগ নিতে পারে জামায়াতে ইসলামীর প্রার্থী মো: শাহজাহান আলী।

বিষয়টি জাতীয় ও স্থানীয় পত্রিকায় প্রকাশিত হলে কেন্দ্রের দৃষ্টিতে আসে এবং আজ শনিবার (১০ জানুয়ারি) সকালে জরুরি ভিত্তিতে সাবেক সংসদ সদস্য শেখ সুজাত মিয়াকে কেন্দ্রে তলব করা হয়। সন্ধ্যায় তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে গুলশান কার্যালয়ে এক সভায় মিলিত হন। এই রিপোর্ট লেখা পর্যন্ত দলের গুলশান কার্যালয়ে মিটিং চলছিল। তাকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাহারের জন্য বলা হয়েছে।

তার একটি পারিবারিক সূত্র জানায়, তিনি তারেক রহমানের কাছে দুই দিনের সময় চেয়েছেন। তিনি পারিবারিকভাবে বোঝাপড়া করে নির্বাচনে অংশ নেবেন কিনা, সেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। বেশিরভাগ সম্ভাবনা রয়েছে যে তিনি প্রার্থীতা প্রত্যাহার করবেন। দলের নির্দেশনা অমান্য করলে তাকে দল থেকে চূড়ান্তভাবে বহিষ্কার করা হবে বলে জানানো হয়েছে। যদি দলের নির্দেশনা মানেন, তাহলে তাকে আগামীতে চূড়ান্ত মূল্যায়ন করা হবে।

একটি সূত্র নিশ্চিত করেছে যে তাকে জেলা পরিষদের চেয়ারম্যান করার প্রস্তাব দেওয়া হয়েছে। এ বিষয়ে শেখ সুজাত মিয়ার সঙ্গে বারবার যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেন, তিনি আগামী ১৮ জানুয়ারি জনগণের কাছে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন যে, তিনি নির্বাচন করবেন কিনা। তারেক রহমানের ফোন পেয়ে তিনি এখন ঢাকায় আছেন বলে জানান।

এদিকে দলের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি কে গউছের সঙ্গে যোগাযোগ করা হলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়। নবীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিদুর রহমান বলেন, “আমরা শুনেছি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জরুরি তলব করে সাবেক সংসদ সদস্য শেখ সুজাত মিয়াকে ঢাকায় নিয়েছেন। সেখানে কী সিদ্ধান্ত হয়েছে, এখনও আমাদের জানানো হয়নি।”

সাবেক উপজেলা চেয়ারম্যান ও ড. রেজা কিবরিয়ার নির্বাচন পরিচালনা কমিটির প্রধান মুজিবুর রহমান চৌধুরী শেফু বলেন, “আমরা হবিগঞ্জ-১ আসনের বিএনপির ঐক্যবদ্ধভাবে ড. রেজা কিবরিয়ার বিজয়ের জন্য কাজ করছি। আমাদের দলের মধ্যে কোনো ফাটল নেই, তাই দলের বৃহত্তর স্বার্থে সাবেক সংসদ সদস্য শেখ সুজাত মিয়া তার প্রার্থীতা প্রত্যাহার করবেন। যেহেতু সরাসরি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাকে অনুরোধ করেছেন, তিনি এই অনুরোধ রক্ষা করবেন আমাদের বিশ্বাস।”

বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. রেজা কিবরিয়া বলেন, “দলের সিদ্ধান্ত চূড়ান্ত, বৃহত্তর স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বিষয়টি জানানো হয়েছে, তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।”

এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের সঙ্গে মোবাইল যোগাযোগ করা হলে তিনি বলেন, “হবিগঞ্জ-১ আসনের বিষয়টি আমাদের নজরে রয়েছে। এটি সরাসরি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নজরদারি করছেন।”



মাসুম/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By