মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

মুসলিম নারীর সৌন্দর্যচর্চায় নতুন সংযোজন- হালাল নেলপলিশ

সীমু দা
শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
%E0%A6%AE%E0%A7%81%E0%A6%B8%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%AE %E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%80%E0%A6%B0 %E0%A6%B8%E0%A7%8C%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%9A%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%A8%E0%A6%A4%E0%A7%81%E0%A6%A8 %E0%A6%B8%E0%A6%82%E0%A6%AF%E0%A7%8B%E0%A6%9C%E0%A6%A8 %E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B2 %E0%A6%A8%E0%A7%87%E0%A6%B2%E0%A6%AA%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%B6

নেলপলিশ বহু নারীর সৌন্দর্যচর্চার একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। মুসলিম নারীরাও এর বাইরে নন। তবে ধর্মীয় বিধিনিষেধের কারণে সাধারণ নেলপলিশ ব্যবহার অনেক সময়ই তাদের জন্য সমস্যার হয়ে দাঁড়ায়। কারণ, প্রচলিত নেলপলিশ নখের ওপর একটি অভেদ্য স্তর তৈরি করে, যা অজুর সময় নখে পানি পৌঁছাতে বাধা সৃষ্টি করে।

এই জটিলতা এড়াতে অনেক নারী নামাজের আগে নেলপলিশ তুলে ফেলেন বা শুধু পিরিয়ডের সময়টুকুতে নেলপলিশ ব্যবহার করেন। কিন্তু আধুনিক সৌন্দর্যশিল্প এই সমস্যার কার্যকর সমাধান হিসেবে বাজারে এনেছে হালাল নেলপলিশ। এগুলো ‘ব্রিদেবল’ বা শ্বাসযোগ্য ফর্মুলায় তৈরি, যার ফলে নখের ওপর দিয়েই পানি ও অক্সিজেন চলাচল করতে পারে। তাই অজু ও নামাজে ব্যাঘাত না ঘটিয়েই নিয়মিত ব্যবহার সম্ভব।

১. অরেলি
‘মুসলিম গার্লস’-এর সঙ্গে যৌথ উদ্যোগে অরেলি বাজারে এনেছে হালাল পেইন্ট সিরিজ, যা বিশেষভাবে মুসলিম নারীদের চাহিদা বিবেচনায় তৈরি। এটি একটি ‘অল-ইন-ওয়ান’ ফর্মুলা, যা নখকে দীর্ঘস্থায়ী, মজবুত ও স্বাস্থ্যকর রাখে। হালাল উপাদানের পাশাপাশি এতে রয়েছে আরগান অয়েল, প্রো-ভিটামিন বি-৫ ও ভিটামিন-সি—যা নখকে করে তোলে মসৃণ ও উজ্জ্বল।

২. ওলিসি
ওলিসি একটি ওয়াটারবেসড নেলপলিশ, যা খুব সহজেই হাত দিয়ে টেনে তুলে ফেলা যায়। এর জন্য আলাদা রিমুভারের প্রয়োজন নেই। মাত্র ৬০ সেকেন্ডে শুকিয়ে যায় এবং এতে কোনো কৃত্রিম আলোর ব্যবহার দরকার হয় না। বেস ও টপ কোট হিসেবে ব্যবহারের সুবিধার জন্য প্রতিটি সেটে থাকে একটি স্বচ্ছ বোতল ও একটি রঙিন বোতল।

৩. টিউজডে ইন লাভ
কানাডিয়ান এই ব্র্যান্ডটি পানি চলাচলে সক্ষম নেলপলিশ ও হালাল কসমেটিকস তৈরির জন্য সুপরিচিত। এটি ‘আইএসএনএ কানাডা’ কর্তৃক আনুষ্ঠানিকভাবে স্বীকৃত। এতে ব্যবহৃত মাইক্রো-পোর প্রযুক্তি অন্যান্য হালাল নেলপলিশের তুলনায় দ্রুত পানি শোষণে সক্ষম। পাশাপাশি এতে কোনো প্রাণিজ উপাদান বা নিষিদ্ধ অ্যালকোহল নেই।

৪. ভিভরে
ভিভরে কসমেটিকসের সব নেলপলিশ ফ্রান্সের ‘এসজিএস’ ল্যাব দ্বারা সার্টিফায়েড। এগুলো ভেগান ও প্যারাবেনমুক্ত। নখের ওপর দিয়ে বাতাস ও অক্সিজেন চলাচলে কোনো বাধা সৃষ্টি না করায় নামাজের সময় ব্যবহারে কোনো দ্বিধা থাকে না।

৫. কার্মা
কার্মা অরগানিক নেলপলিশ এমনভাবে তৈরি, যাতে পানি ও অক্সিজেনের অণু সহজেই নখ পর্যন্ত পৌঁছাতে পারে। পরিবেশবান্ধব উদ্যোগের অংশ হিসেবে তারা প্লাস্টিকের বদলে কাচের বোতল এবং সয়াবিন কালি ব্যবহার করে। এটি গর্ভবতী নারী ও শিশুদের জন্যও সম্পূর্ণ নিরাপদ।

৬. ৭৮৬ কসমেটিকস
এই ব্র্যান্ডটি ‘কেআইসি’ থেকে প্রাপ্ত হালাল সার্টিফিকেটধারী। এতে ১১ ধরনের ক্ষতিকারক রাসায়নিক ও প্রাণিজ উপাদান একেবারেই নেই। এর শেডগুলোর নাম রাখা হয়েছে বিশ্বের বিভিন্ন মুসলিম শহরের নামে—যেমন জয়পুর, দুবাই ইত্যাদি। নখকে হাইড্রেটেড ও স্বাস্থ্যকর রাখতেও এটি সহায়ক।

৭. ল্যাভেন্ডার
২০১৫ সালে প্রতিষ্ঠিত ল্যাভেন্ডার ঘরে বসেই সেলুন-কোয়ালিটি জেল ফিনিশ দেওয়ার জন্য পরিচিত। তাদের জেল ফর্মুলায় নেই বিষাক্ত রেজিন, ফর্মালডিহাইড বা টলুইন। এটি নখের ওপর প্রায় ২১ দিন পর্যন্ত উজ্জ্বল ও স্থায়ী থাকে এবং নখের কোনো ক্ষতি করে না।

সূত্র: দ্য ইসলামিক ইনফরমেশন



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By