মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

বুড়িচংয়ে নারকেল গাছ থেকে পড়ে সাবেক ইউপি সদস্যর মৃত্যু

সীমু দা
শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
%E0%A6%AC%E0%A7%81%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%BF%E0%A6%9A%E0%A6%82%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%95%E0%A7%87%E0%A6%B2 %E0%A6%97%E0%A6%BE%E0%A6%9B %E0%A6%A5%E0%A7%87%E0%A6%95%E0%A7%87 %E0%A6%AA%E0%A6%A1%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%B8%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%87%E0%A6%95 %E0%A6%87%E0%A6%89%E0%A6%AA%E0%A6%BF %E0%A6%B8%E0%A6%A6%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%B0 %E0%A6%AE%E0%A7%83%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%81

কুমিল্লার বুড়িচং উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে নারকেল গাছ থেকে পড়ে মোঃ ফরিদ উদ্দিন (৫৫) নামে এক সাবেক ইউপি সদস্যের মর্মান্তিক মৃত্যু খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়নের রামচন্দ্রপুর পূর্বপাড়ার বড়বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফরিদ উদ্দিন ওই গ্রামের বাসিন্দা ও ভারেল্লা উত্তর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ছিলেন।

স্থানীয় সূত্র ও ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মজিবুর রহমান জানান, ফরিদ উদ্দিন নিজ বাড়ির নারকেল গাছে উঠলে হঠাৎ পা পিছলে নিচে পড়ে যান। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত ময়নামতি ক্যান্টনমেন্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মজিবুর রহমান আরও জানান, দুর্ঘটনাজনিত মৃত্যু হওয়ায় প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে বৃহস্পতিবার রাত ৯টার দিকে মরহুমের জানাজা সম্পন্ন করা হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।নিহত ফরিদ উদ্দিন মৃত্যুকালে ৪ কন্যা ও ১ পুত্র সন্তান রেখে গেছেন।

এ বিষয়ে ভারেল্লা উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট ইস্কান্দার আলী ভূঁইয়া আমির বলেন, স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর আলমের মাধ্যমে আমি জানতে পারি সাবেক ইউপি সদস্য ফরিদ উদ্দিন নারকেল গাছ থেকে পড়ে মারা গেছেন এবং রাতেই তার দাফন সম্পন্ন হয়েছে।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান বলেন, ঘটনার বিষয়টি আপনার মাধ্যমে জানতে পেরেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে বিস্তারিত খোঁজ নেওয়া হবে।



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By