মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

বেগম খালেদা জিয়াকে নেলসন ম্যান্ডেলার সঙ্গে তুলনা মাহবুব উদ্দিনের

সীমু দা
শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬, ৪:২৫ অপরাহ্ন
%E0%A6%AC%E0%A7%87%E0%A6%97%E0%A6%AE %E0%A6%96%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A6%E0%A6%BE %E0%A6%9C%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%95%E0%A7%87 %E0%A6%A8%E0%A7%87%E0%A6%B2%E0%A6%B8%E0%A6%A8 %E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A1%E0%A7%87%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%B8%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97%E0%A7%87 %E0%A6%A4%E0%A7%81%E0%A6%B2%E0%A6%A8%E0%A6%BE %E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B9%E0%A6%AC%E0%A7%81%E0%A6%AC %E0%A6%89%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও নোয়াখালী-১ আসনের বিএনপি প্রার্থী ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, দেশ, গণতন্ত্র ও মানুষের অধিকারের জন্য বেগম খালেদা জিয়ার আত্মত্যাগ ও সংগ্রামের কারণে তিনি নিজেই একটি প্রতিষ্ঠান ছিলেন। তার বিশাল পরিচিতির জন্য মৃত্যুর পর জানাজায় বিএনপির বাইরেও দল-মত নির্বিশেষে কোটি কোটি মানুষ অংশগ্রহণ করে তার অবদানের জন্য শেষ শ্রদ্ধা জানিয়েছে।

তিনি বলেন, সাধারণত মরদেহ সামনে রেখে জানাজা পড়ার নিয়ম থাকলেও বেগম খালেদা জিয়ার জানাজায় চারদিক থেকে মানুষ অংশগ্রহণ করেছে এবং ঢাকা শহর ‘জানাজা শহরে’ পরিণত হয়েছিল।

খোকন এ সময় বেগম খালেদা জিয়াকে নেলসন ম্যান্ডেলার সঙ্গে তুলনা করে বলেন, গণতান্ত্রিক আন্দোলনের জন্য বিশ্ব যেমন নেলসন ম্যান্ডেলার কথা স্মরণ করে, তেমনি খালেদা জিয়ার কথাও স্মরণ করবে।

নোয়াখালীর চাটখিলে মরহুমা মহীয়সী বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে মৌসুমী জারিন সোনিয়া ও তার পরিবারের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় উপস্থিত অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চাটখিল উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু হানিফ, চাটখিল পৌর বিএনপির আহ্বায়ক মোস্তফা কামাল, সদস্য সচিব আহসানুল হক মাসুদ (ভিপি), বিএনপি নেতা দেওয়ান সামছুল আরেফীন শামীমসহ আরও অনেকে।

পরে তিনি বেলুন উড়িয়ে ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন করেন এবং ক্যাম্প পরিদর্শন করেন। দিনব্যাপী এই মেডিক্যাল ক্যাম্পে ছয়জন বিশেষজ্ঞ চিকিৎসক বিভিন্ন রোগী দেখেন ও বিনামূল্যে রোগীদের ওষুধ দেন।



মাসুম/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By