মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

খেলার ছলেই শিশুর মনের বিকাশ ঘটাতে পারেন যেভাবে

সীমু দা
সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬, ৮:৫৬ অপরাহ্ন
%E0%A6%96%E0%A7%87%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%9B%E0%A6%B2%E0%A7%87%E0%A6%87 %E0%A6%B6%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%81%E0%A6%B0 %E0%A6%AE%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B6 %E0%A6%98%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87%E0%A6%A8 %E0%A6%AF%E0%A7%87%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%87

শিশুর মন স্বভাবতই খুব চঞ্চল। সারাদিন দৌড়ঝাঁপ, খেলাধুলা আর নানা কৌতূহলে ভরা থাকে তাদের সময়। ফলে পড়াশোনায় মন বসানো অনেক সময়ই কঠিন হয়ে পড়ে। শিশুর দস্যিপনায় পরিবারের সবাই প্রায় নাজেহাল হয়ে যান। এক জায়গায় বেশিক্ষণ স্থির হয়ে বসে থাকা তাদের পক্ষে সহজ নয়। পড়তে বসালেই মন চলে যায় টিভি, খেলনা বা আশপাশের অন্য কিছুর দিকে। বারবার উঠে যাওয়া যেন নিত্যদিনের অভ্যাস—তা পড়াশোনা হোক, খেলা কিংবা গান শেখা, সব ক্ষেত্রেই।

কোনোমতে বসে পড়লেও কিছুক্ষণ পরপর নানা অজুহাতে উঠে পড়ে। আবার বেশি বকাঝকা করলে শুরু হয় চিৎকার কিংবা কান্নাকাটি। এমন পরিস্থিতিতে শিশুর মনোযোগ কীভাবে বাড়ানো যায়, তা নিয়ে মা–বাবার দুশ্চিন্তার শেষ নেই। তবে সুখবর হলো, বেড়ে ওঠার এই বয়সে খেলাধুলার মধ্য দিয়েই শিশুর বৌদ্ধিক বিকাশ ঘটানো সম্ভব। খেলার ছলেই তাদের মনঃসংযোগ বাড়ানো যায়। কিন্তু প্রশ্ন হলো—কীভাবে?

চলুন জেনে নেওয়া যাক, আপনার শিশুকে মনোযোগী করতে যা করা উচিত—

মননশীল খেলা

নানা রকম আকার ম্যাচ করতে দেওয়া, জিগস পাজল ও দাবা খেলা শিশুর ধীরে চলার শিক্ষা দেয়। ম্যাচ করতে গেলে ভাবতে হয়, মন দিতে হয়। এতেই তাদের মস্তিষ্কের বিকাশ ঘটে। একই সঙ্গে পাজল সমাধান করার আনন্দ এবং তাদের আবার এ ধরনের খেলায় উৎসাহ জোগায়।

গল্প বলার খেলা

শুরুতেই অভিভাবকরা একটি গল্প শুরু করবেন। কয়েকটি বাক্য বলার পর শিশুকে গল্পটি এগিয়ে নিয়ে যেতে বলুন। আরও কয়েকটি বাক্য জুড়তে বলুন। এভাবে শিশু নতুন নতুন শব্দচয়ন করা যেমন শিখবে, ঠিক তেমনই কল্পনা শক্তিরও বিকাশ ঘটবে। ভাষার ওপর দখল বাড়বে এবং সৃজনশীলতারও বিকাশ হবে।

কাউন্টিং ব্যাকওয়ার্ড

আপনার শিশুকে ১ থেকে ১০০ অবধি গুনতে বলুন। তারপর ১০০ থেকে ১ অবধি পেছন দিকে গুনতে বলুন। শুরুতে হোঁচট খাবে, কিন্তু পরে তা অভ্যাসে পরিণত হবে। এই সহজ খেলা বুদ্ধির বিকাশ ঘটাবে, মনঃসংযোগও বৃদ্ধি করবে। স্থির হয়ে বসে ভাবনাচিন্তা করতে পারবে শিশু।

ক্রস ক্রল

এটি ব্যায়ামের একটি পদ্ধতি। শিশুকে বলুন ডান হাত দিয়ে বাঁ পায়ের হাঁটু স্পর্শ করতে। আবার একই ভাবে বাঁ হাত দিয়ে ডান পায়ের হাঁটু স্পর্শ করতে। পর্যায়ক্রমে এ পদ্ধতি চালিয়ে যেতে হবে। এই ব্যায়ামটি মস্তিষ্কের কোষগুলোর সক্রিয়তা বৃদ্ধি করে। এতে মনঃসংযোগ বাড়বে এবং স্মৃতিশক্তির উন্নত ঘটবে।

বৃক্ষাসন

সহজ কিছু যোগাসনেও মনঃসংযোগ বৃদ্ধি হবে। এর মধ্যে একটি বৃক্ষাসন। এর পদ্ধতি সহজ ও শিশুরা করতে পারবে। প্রথমে সোজা হয়ে দাঁড়িয়ে দুটি হাত নমস্কারের ভঙ্গিতে বুকের কাছে আনতে হবে। তারপর শরীরের ভারসাম্য বজায় রেখে ডান হাঁটু ভাজ করে পায়ের পাতাটি বাম ঊরুর ওপর আনতে হবে। এরপর ধীরে ধীরে মেরুদণ্ড সোজা রেখে হাত নমস্কারের ভঙ্গিতে মাথার ওপর তুলতে হবে। ৩০ সেকেন্ড এ ভঙ্গিতে এক পায়ের ওপর দাঁড়িয়ে থাকতে হবে। আবার পা বদলে একই ভাবে আসনটি করতে হবে।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By