মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

এবার এক সিনেমায় শাকিব-হানিয়া!

সীমু দা
সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬, ৮:৪০ অপরাহ্ন
%E0%A6%8F%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%8F%E0%A6%95 %E0%A6%B8%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%87%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%B6%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BF%E0%A6%AC %E0%A6%B9%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE

ঢাকাই সিনেমার সবচেয়ে জনপ্রিয় নায়ক শাকিব খান। টানা দুই দশকের বেশি সময় ধরে দেশীয় চলচ্চিত্রে তিনি একচ্ছত্র আধিপত্য বজায় রেখেছেন। বিশেষ করে ২০২৩ সালের ঈদুল আজহায় মুক্তি পাওয়া প্রিয়তমা সিনেমার মাধ্যমে দর্শকরা যেন নতুন এক শাকিব খানকে আবিষ্কার করেন। এই ছবির ব্যাপক সাফল্যের পর ধারাবাহিকভাবে তুফান, বরবাদ ও তাণ্ডব-এর মতো দর্শকনন্দিত সিনেমা উপহার দিয়েছেন তিনি।

আগামীতে মুক্তির অপেক্ষায় রয়েছে তার নতুন সিনেমা সোলজার, যা নিয়ে ইতোমধ্যেই ভক্তদের আগ্রহ তুঙ্গে। এর মধ্যেই শোনা যাচ্ছে নতুন এক গুঞ্জন—পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরের সঙ্গে নতুন একটি সিনেমায় জুটি বাঁধতে পারেন শাকিব খান।

টানা কয়েকটি অ্যাকশনধর্মী সিনেমার পর শাকিব এবার নাকি রোমান্টিক ঘরানার ছবিতে ফিরছেন। আর এই ছবিতেই একজন পাকিস্তানি নায়িকার সঙ্গে তাকে দেখা যেতে পারে। অভিনেতার ঘনিষ্ঠ সূত্রের দাবি, চলতি বছরেই এমন একটি রোমান্টিক সিনেমার কাজ শুরু হতে পারে এবং এ নিয়ে পাকিস্তানের কয়েকজন শিল্পীর সঙ্গে প্রাথমিক যোগাযোগও করা হয়েছে।

অন্য একটি সূত্র জানায়, সেই সম্ভাব্য নায়িকা হতে পারেন হানিয়া আমির। জানা গেছে, গত আগস্টে বাংলাদেশে আসার আগেই শাকিব খানের সঙ্গে সিনেমা নিয়ে প্রাথমিক আলোচনা করেছিলেন হানিয়া। অভিনেত্রীর টিমও শাকিবের সঙ্গে কাজ করতে বেশ আগ্রহী। তবে এখনো পর্যন্ত কোনো সিনেমায় আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হননি হানিয়া আমির।

কারণ হিসেবে সূত্র জানাচ্ছে, হানিয়া আমির ধুমধাম আয়োজনে কয়েকমাসের মধ্যে দীর্ঘদিনের প্রেমিককে বিয়ে করতে যাচ্ছেন। বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর সময়সূচি মিললে তাকে শাকিবের সঙ্গে দেখা যাবে। তাই আলোচনা এখনও চলমান রয়েছে। 
তাই শাকিবের বিপরীতে কোন পাকিস্তানি অভিনেত্রীকে দেখা যাবে সেটা জানতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে তার ভক্তদের। 



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By