বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন  মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূত  ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ সরলে ভারতের কতটুকু ক্ষতি, জানাল দেশটির গণমাধ্যম

সীমু দা
সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%95%E0%A6%BE%E0%A6%AA%E0%A7%87 %E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%9A %E0%A6%B8%E0%A6%B0%E0%A6%B2%E0%A7%87 %E0%A6%AD%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%A4%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%95%E0%A6%A4%E0%A6%9F%E0%A7%81%E0%A6%95%E0%A7%81 %E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%A4%E0%A6%BF %E0%A6%9C%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B2 %E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%B0 %E0%A6%97%E0%A6%A3%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A7%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%AE

মুস্তাফিজুর রহমানকে আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াড থেকে বাদ দেয়ার পর কড়া প্রতিক্রিয়া দেখিয়েছে বাংলাদেশ। ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে বিসিবি। ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, সম্ভাবনা আছে বিসিবির দাবি মেনে নিতে পারে আইসিসি। তবে মাত্র ১ মাস আগে বাংলাদেশের ম্যাচ যদি সরিয়েই নেয়া হয়, তাহলে ভারতের আয়ে তার প্রভাব পড়বে। 

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের ম্যাচ সরিয়ে নেয়া হলে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের সম্প্রচার বা আইসিসির কেন্দ্রীয় ইভেন্ট আয়ে বড় কোনো ক্ষতি হবে না। তবে এতে ভারতের দুইটি গুরুত্বপূর্ণ ভেন্যুতে ম্যাচ-ডে আয় এবং স্থানীয় স্পনসরশিপ ও অ্যাক্টিভেশন ভ্যালু কিছুটা ক্ষতিগ্রস্ত হতে পারে।

যদিও আর্থিক ক্ষতির ব্যাপারটি অনেকটাই নির্ভর করছে আইসিসির ওপর। বাংলাদেশের ম্যাচগুলো পুরোপুরি সরানো হবে, অদলবদল করা হবে, নাকি বিকল্প ম্যাচ দিয়ে পূরণ করা হবে; আইসিসির এই সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে ভারতের আর্থিক ক্ষতি কতটুকু হবে। 

বাংলাদেশের ম্যাচ কবে ও কোথায়

গ্রুপ ‘সি’-তে বাংলাদেশের তিনটি ম্যাচ নির্ধারিত ছিল কলকাতার ইডেন গার্ডেন্সে, ওয়েস্ট ইন্ডিজ, ইতালি ও ইংল্যান্ডের বিপক্ষে। এরপর শেষ গ্রুপ ম্যাচটি হওয়ার কথা ছিল মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে, নেপালের বিপক্ষে। ইডেন গার্ডেন্সের ধারণক্ষমতা প্রায় ৬৩ হাজার এবং ওয়াংখেড়ের ৩৩ হাজার। চারটি বাংলাদেশ ম্যাচ মিলিয়ে সর্বোচ্চ প্রায় ২ লাখ ২২ হাজার আসনের টিকিট ছিল।

আইসিসি জানিয়েছে, ভারতের ম্যাচের টিকিট শুরু হচ্ছে ১০০ টাকা থেকে। অফিসিয়াল টিকিটিং ওয়েবসাইট অনুযায়ী, বাংলাদেশ–ইতালি ম্যাচের টিকিট ১০০ টাকা থেকে, ওয়েস্ট ইন্ডিজ–বাংলাদেশ ম্যাচের টিকিট ৩০০ টাকা থেকে এবং মুম্বাইয়ে বাংলাদেশ–নেপাল ম্যাচের টিকিট ২৫০ টাকা থেকে বিক্রি হওয়ার কথা ছিল।

বিসিসিআইয়ের প্রকৃত ক্ষতি কোথায়

আইসিসির ভারতীয় টিকিটিং নীতিমালা অনুযায়ী, টিকিটের মালিকানা থাকে আইসিসি বিজনেস করপোরেশনের (আইবিসি)। বিসিসিআই এখানে মূলত আয়োজক হিসেবে দায়িত্ব পালন করে। অর্থাৎ, গেট মানির পুরোটা বিসিসিআইয়ের নয়; বরং ম্যাচ আয়োজন, অপারেশন, স্থানীয় স্পনসরশিপ, হসপিটালিটি ও ম্যাচ-ডে উদ্বৃত্ত থেকেই তাদের আয় আসে।

যে তিনটি পরিস্থিতি হতে পারে

১) ম্যাচগুলো যদি ভারত থেকে সরিয়ে নেয়া হয় এবং ভেন্যুতে কোনো বিকল্প ম্যাচ না দেওয়া হয়, তাহলে আনুমানিক ৭ থেকে ৩০ কোটি টাকার সমপরিমাণ আয় ঝুঁকির মুখে পড়তে পারে। হিসাবটি ধরা হয়েছে ৬০–৯০ শতাংশ দর্শক উপস্থিতি এবং গড়ে ৫০০ থেকে ১,৫০০ টাকা টিকিট মূল্য হিসাব ধরে। 

২) বাংলাদেশের ম্যাচ সরানো হলেও ভারতের ভেন্যুগুলোতে অন্য ম্যাচ দিয়ে পূরণ করা হলে ক্ষতির পরিমাণ অনেকটাই কমে যাবে। এখানে মূল পার্থক্য হবে দর্শকের চাহিদায়। বাংলাদেশ-ইংল্যান্ডের ম্যাচের মতো চাহিদা নিশ্চয়ই বাংলাদেশ-ইতালি ম্যাচে হবে না। 

৩) আইসিসি যদি ভারত–শ্রীলঙ্কা সূচির ভেতরেই ভেন্যু বা তারিখ অদলবদল করে, তবে আয়ের ক্ষতি তেমন হবে না। এ ক্ষেত্রে মূল প্রভাব পড়বে লজিস্টিক ও নতুন করে পরিকল্পনার খরচে।



সালাউদ্দিন/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By