মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

মাদুরোর পর এবার শিকার তালিকায় দুই মন্ত্রী, পুরস্কার ঘোষণা

সীমু দা
রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%81%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%B0 %E0%A6%AA%E0%A6%B0 %E0%A6%8F%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%B6%E0%A6%BF%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%95%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%A6%E0%A7%81%E0%A6%87 %E0%A6%AE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%80 %E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%98%E0%A7%8B%E0%A6%B7%E0%A6%A3%E0%A6%BE

ভেনেজুয়েলায় অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রীকে আটক করার পর দেশটির সরকারের আরও দুই শীর্ষ নেতাকে ধরতে মিলিয়ন ডলারের পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র।

রোববার (৪ জানুয়ারি) বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, মাদুরো সরকারের দুই প্রভাবশালী মন্ত্রীর বিরুদ্ধে বড় অঙ্কের পুরস্কার ঘোষণা করেছে ওয়াশিংটন।

যুক্তরাষ্ট্রের ঘোষণা অনুযায়ী, ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী দিয়োসদাদো কাবেলোকে গ্রেপ্তার বা দণ্ডিত করতে সহায়ক তথ্য দিলে সর্বোচ্চ ২৫ মিলিয়ন ডলার পুরস্কার দেওয়া হবে। অন্যদিকে প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনোর ক্ষেত্রে পুরস্কারের পরিমাণ নির্ধারণ করা হয়েছে ১৫ মিলিয়ন ডলার।

মাদুরোকে আটক করার পর তাঁর সরকারের অন্য শীর্ষ নেতাদের কেন গ্রেপ্তার করা হয়নি—এমন প্রশ্নের জবাবে মার্কিন সিনেটর মার্কো রুবিও বলেন, “বিষয়টি খুবই সহজ। আপনি গিয়ে পুরো দেশজুড়ে সবাইকে ধরে আনতে পারেন না।”

তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি ভেনেজুয়েলায় আরও দীর্ঘ সময় অবস্থান করে আরও নেতাকে ধরতে চেষ্টা করত, তাহলে আন্তর্জাতিক অঙ্গনে তীব্র সমালোচনার মুখে পড়তে হতো। “আমরা যদি সেখানে থেকে যেতাম, তাহলে কী ধরনের চিৎকার আর প্রতিবাদ শুরু হতো, তা মানুষ কল্পনাও করতে পারে না। আমরা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকারটি অর্জন করেছি,”—বলেন রুবিও।

মার্কো রুবিও আরও বলেন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিকে অনেকেই লিবিয়া, ইরাক বা আফগানিস্তানের সঙ্গে তুলনা করেন, তবে ভেনেজুয়েলার পরিস্থিতি ভিন্ন। “এটি মধ্যপ্রাচ্য নয় এবং এখানে আমাদের মিশন সম্পূর্ণ আলাদা,”—উল্লেখ করেন তিনি।

এদিকে রুবিও জানিয়েছেন, ভেনেজুয়েলার ওপর যুক্তরাষ্ট্রের চাপ অব্যাহত থাকবে। ক্যারিবীয় সাগরে বড় নৌবহর মোতায়েন এবং দেশটির তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা বহাল থাকবে। এসব পদক্ষেপ ওয়াশিংটনকে ভবিষ্যৎ পরিস্থিতিতে ‘বিপুল প্রভাব খাটানোর সুযোগ’ দেবে বলেও মন্তব্য করেন তিনি।

বিশ্লেষকদের মতে, মাদুরো আটক হওয়ার পর এই পুরস্কার ঘোষণার মাধ্যমে ভেনেজুয়েলার বর্তমান শাসকগোষ্ঠীর ওপর চাপ আরও বাড়ানোর কৌশল নিয়েছে যুক্তরাষ্ট্র।



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By