মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

কারা এই ডেল্টা বাহিনী, কোন কাজে ব্যবহার করে পেন্টাগন

সীমু দা
রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬, ৮:০০ অপরাহ্ন
%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BE %E0%A6%8F%E0%A6%87 %E0%A6%A1%E0%A7%87%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BE %E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B9%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%80 %E0%A6%95%E0%A7%8B%E0%A6%A8 %E0%A6%95%E0%A6%BE%E0%A6%9C%E0%A7%87 %E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%AC%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%95%E0%A6%B0%E0%A7%87 %E0%A6%AA%E0%A7%87%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%97%E0%A6%A8

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে বন্দি করতে যে বিশেষ বাহিনীকে ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র, সেটি হলো মার্কিন সেনাবাহিনীর অভিজাত ইউনিট ‘ডেল্টা ফোর্স’। প্রায় পাঁচ দশক আগে গঠিত এই বাহিনীকে পেন্টাগনের গোপন ও ঝুঁকিপূর্ণ অভিযানের অন্যতম প্রধান হাতিয়ার হিসেবে বিবেচনা করা হয়।

মার্কিন সেনাবাহিনীর এই বিশেষ ইউনিটটি ১৯৭৭ সালে প্রতিষ্ঠিত হয়। এর প্রধান ঘাঁটি নর্থ ক্যারোলাইনার ফোর্ট ব্র্যাগে অবস্থিত। ব্রিটিশ সেনাবাহিনীর ‘২২তম স্পেশ্যাল এয়ার সার্ভিস (এসএএস) রেজিমেন্ট’-এর আদলে ডেল্টা বাহিনীর কর্মপদ্ধতি গড়ে তোলা হয়। জানা যায়, মার্কিন সেনার তৎকালীন কর্নেল চার্লস বেকউইথ ব্রিটিশ এসএএস থেকে অনুপ্রাণিত হয়ে এই বাহিনী গঠনের উদ্যোগ নেন।

ডেল্টা বাহিনীর পূর্ণ নাম ‘স্পেশ্যাল ফোর্সেস অপারেশনাল ডিটাচমেন্ট–ডেল্টা’। এটি মার্কিন সেনার স্পেশ্যাল অপারেশনস কমান্ডের অধীন একটি ইউনিট এবং সরাসরি পেন্টাগনের জয়েন্ট স্পেশ্যাল অপারেশনস কমান্ডের কাছে জবাবদিহি করে। অত্যন্ত গোপনীয়তার সঙ্গে কাজ করায় এই বাহিনীর অধিকাংশ অভিযানের তথ্য প্রকাশ্যে আসে না।

বিশেষজ্ঞদের মতে, পেন্টাগনের সামরিক শক্তির অন্যতম স্তম্ভ এই ডেল্টা বাহিনী। বিশ্বের বিভিন্ন প্রান্তে বহু গোপন অভিযানে অংশ নিয়েছে তারা। ইরান–ইরাক যুদ্ধের সময় ‘অপারেশন প্রাইম চান্স’, ইরাক থেকে বন্দি উদ্ধার অভিযান, আইএস প্রধান আবু বকর আল-বাগদাদির বিরুদ্ধে অভিযান এবং সোমালিয়ার আলোচিত ‘অপারেশন গথিক সার্পেন্ট’-এ ডেল্টা বাহিনীর জড়িত থাকার কথা জানা যায়। ওসামা বিন লাদেনের সন্ধানে পরিচালিত অভিযানে ডেল্টা বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও শেষ পর্যন্ত লাদেনকে হত্যা করে মার্কিন নৌবাহিনীর সিল টিম।

বন্দি উদ্ধার, সন্ত্রাসবাদ দমন, গোপন নজরদারি ও ঝুঁকিপূর্ণ অভিযানে ডেল্টা বাহিনী বিশেষভাবে প্রশিক্ষিত। স্বল্প দূরত্বে নিখুঁত নিশানা, স্নাইপার অপারেশন, বিস্ফোরক ব্যবহার এবং গোপন অনুপ্রবেশ—সব ক্ষেত্রেই এই বাহিনীকে দক্ষ হিসেবে ধরা হয়।

গঠনগতভাবে ডেল্টা বাহিনীতে মূলত চারটি স্কোয়াড্রন রয়েছে। প্রতিটি স্কোয়াড্রনে আবার তিনটি করে দল থাকে। এর মধ্যে একটি দল স্নাইপার ও গোয়েন্দা তথ্য সংগ্রহের দায়িত্বে থাকে, আর বাকি দুটি দল সরাসরি অভিযানে অংশ নেয়।

বিশ্লেষকদের মতে, ভেনেজুয়েলায় ঢুকে মাদুরোকে আটক করার মতো উচ্চঝুঁকির অভিযানে ডেল্টা বাহিনী ব্যবহারের সিদ্ধান্তই প্রমাণ করে, যুক্তরাষ্ট্রের কাছে এই ইউনিট কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা আস্থার জায়গায় রয়েছে।



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By