মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত ঢা‌বি সাদা দ‌লের

সীমু দা
রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬, ১:৫৩ অপরাহ্ন
%E0%A6%9C%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%89%E0%A6%B0 %E0%A6%B0%E0%A6%B9%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8 %E0%A6%93 %E0%A6%96%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A6%E0%A6%BE %E0%A6%9C%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%95%E0%A6%AC%E0%A6%B0 %E0%A6%9C%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%A4 %E0%A6%A2%E0%A6%BE%E2%80%8C%E0%A6%AC%E0%A6%BF %E0%A6%B8%E0%A6%BE%E0%A6%A6%E0%A6%BE %E0%A6%A6%E2%80%8C%E0%A6%B2%E0%A7%87%E0%A6%B0

মহান স্বাধীনতার ঘোষক ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত, পুষ্পার্ঘ অর্পণ ও ফাতেহা পাঠ ক‌রে‌ছে বাংলা‌দেশী জাতীয়তাবা‌দে বিশ্বাসী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক‌দের সংগঠন (ঢা‌বি) সাদা দল।

রোববার (৪ জানুয়ারি) সকা‌লে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যান তারা এ কর্মসূ‌চি পালন ক‌রেন। এসময় দোয়া প‌রিচালনা ক‌রেন ঢা‌বি আরবি বিভাগের অধ্যাপক এবিএম সিদ্দিকুর রহমান নিজামী।

শ্রদ্ধা নি‌বেদন শে‌ষে ঢা‌বি সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের অভিভাবকহীন করে চলে গেছেন। আমরা ওনার আত্নার মাগফেরাত কামনা করি। আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুক।

বিএনপির আগামী নেতৃত্বের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বেগম খালেদা জিয়ার মধ্যে কোনো হিংসা বিদ্বেষ ছিল না। কোনোদিন কারো সাথে খারাপ আচরণ করেনি। ঠিক তেমনি তারেক রহমানের মাঝেও কোনো ধরনের হিংসা বিদ্বেষ নেই। তিনি সবার সাথে আলোচনায় বসছেন। সবাইকে নিয়ে দেশ পরিচালনার কথা ভাবছেন। আশা করি দেশনেত্রীর মত সবাইকে একত্রিত করে দেশকে সঠিকভাবে পরিচালনা করবেন।

এসময় আরো উপ‌স্থিত ছি‌লেন ঢাবি সাদা দলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুস সালাম, মো. আবুল কালাম সরকার, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমান, ঢা‌বি কলা অনুষদের ডিন অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান খান, সাদা দলের সদস‌্য স‌চিব অধ্যাপক ড. মহিউদ্দিন, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আল-আমিন, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইকরামুল হক, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. শেখ আজহারুল ইসলাম, আর্থ এন্ড এনভায়রন‌মেন্ট সাই‌ন্সের ডিন অধ‌্যাপক ড. মো. হুমায়ুন ক‌বীর, ফজলুল হক মুস‌লিম হ‌লের প্রাধ‌্যক্ষ অধ‌্যাপক ড. মো. ই‌লিয়াস আল মামুন, স‌লিমুল্লাহ মুস‌লিম হ‌লের প্রাধ‌্যক্ষ ড. আব্দুল্লাহ আল মামুন, জগন্নাথ হ‌লের প্রাধ‌্যক্ষ দেবাশীষ পাল, অমর একু‌শে হ‌লের প্রাধ‌্যক্ষ অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিনসহ শতাধিক শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী।



সালাউদ্দিন/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By