মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

পদ্মা নদী থেকে বাবা ও ছেলেকে উদ্ধার করল পুলিশ

সীমু দা
রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬, ৭:৫৬ পূর্বাহ্ন
%E0%A6%AA%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%BE %E0%A6%A8%E0%A6%A6%E0%A7%80 %E0%A6%A5%E0%A7%87%E0%A6%95%E0%A7%87 %E0%A6%AC%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BE %E0%A6%93 %E0%A6%9B%E0%A7%87%E0%A6%B2%E0%A7%87%E0%A6%95%E0%A7%87 %E0%A6%89%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%95%E0%A6%B0%E0%A6%B2 %E0%A6%AA%E0%A7%81%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%B6

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় পদ্মা নদী থেকে ভাসমান অবস্থায় এক বাবা ও তাঁর ছেলেকে উদ্ধার করেছে চরভদ্রাসন থানা পুলিশ। চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার বিকেলে চরাঞ্চলের বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শনে যাওয়ার সময় চরঝাউকান্দা ইউনিয়ন সংলগ্ন পদ্মা নদীর একটি স্থান থেকে তাদের উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শী ও উদ্ধার অভিযানে অংশ নেওয়া চরভদ্রাসন থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রফিকুজ্জামান জানান, ভোটকেন্দ্র পরিদর্শনের দায়িত্বে থাকা পুলিশ টিম স্পিডবোটে করে নদীপথে যাচ্ছিল। এ সময় নদীতে ভাসমান অবস্থায় মানুষ দেখতে পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে একজন মাঝবয়সী ব্যক্তি ও একটি শিশুকে উদ্ধার করা হয়। পরে জানা যায়, ওই ব্যক্তি তাঁর ছেলেকে নিয়ে চরে কাশবন কাটতে গিয়েছিলেন। কাশবনের অতিরিক্ত বোঝার কারণে নৌকাটি ডুবে যায়। এরপর কাশবনের আঁটি ধরে বাবা ও ছেলে নদীতে ভাসতে থাকেন।

উদ্ধারের পর পুলিশ সদস্যরা তাৎক্ষণিকভাবে তাদের একটি জেলে নৌকায় তুলে কম্বল দিয়ে শরীর গরম করার ব্যবস্থা করেন। একই সঙ্গে জেলে নৌকার সহায়তায় ডুবে যাওয়া নৌকাটিও উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত নৌকাতেই বাবা ও ছেলেকে তাদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। উদ্ধারকাজে ব্যস্ত থাকায় বাবা ও ছেলের নাম-ঠিকানা সংগ্রহ করা সম্ভব হয়নি বলে জানিয়েছে থানা পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শনিবার চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, চরাঞ্চলের ভোটকেন্দ্র পরিদর্শনের উদ্দেশ্যে স্পিডবোটে টহলরত অবস্থায় নদীতে ভাসমান মানুষ দেখতে পেয়ে পুলিশ সদস্যরা দ্রুত উদ্ধার অভিযান চালান। কাছে গিয়ে দেখা যায়, কাশবনের আঁটি ধরে একটি শিশু ও একজন মাঝবয়সী ব্যক্তি নদীতে ভাসছেন। পরে তারা জানতে পারেন, দুজন বাবা ও ছেলে। তিনি আরও বলেন, নদীপথে চলাচলের সময় অতিরিক্ত বোঝা বহন না করা এবং সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। অল্পের জন্য আল্লাহর রহমতে তারা প্রাণে বেঁচে গেছেন। বিষয়টি নজরে না এলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত।

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By