মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

বুড়িচং প্রেসক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

সীমু দা
শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬, ৫:২৮ অপরাহ্ন
%E0%A6%AC%E0%A7%81%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%BF%E0%A6%9A%E0%A6%82 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B8%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%89%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%8B%E0%A6%97%E0%A7%87 %E0%A6%B6%E0%A7%80%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AE%E0%A6%BE%E0%A6%9D%E0%A7%87 %E0%A6%95%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%B2 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A4%E0%A6%B0%E0%A6%A3

কুমিল্লার বুড়িচং প্রেসক্লাবের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) বিকেলে বুড়িচং প্রেসক্লাব মিলনায়তনে উপজেলার বিভিন্ন এলাকার শতাধিক শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়।

কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল হক বাবু।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে কাজী খোরশেদ আলম বলেন, “শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। বুড়িচং প্রেসক্লাব শুধু সংবাদ পরিবেশনেই সীমাবদ্ধ নয়, মানবিক কর্মকাণ্ডের মাধ্যমেও সমাজের পাশে থাকার চেষ্টা করে যাচ্ছে। সাধারণ সম্পাদক জহিরুল হক বাবু বলেন, সমাজের বিত্তবান ও বিভিন্ন সামাজিক সংগঠন এগিয়ে এলে শীতার্ত মানুষের কষ্ট অনেকটাই লাঘব হবে। ভবিষ্যতেও প্রেসক্লাব এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে।

অতিথির বক্তব্যে বুড়িচং থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। তাদের এ ধরনের মানবিক উদ্যোগ প্রশংসনীয় এবং অনুকরণীয়।” এ সময় আরও বক্তব্য দেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. হুমায়ুন কবির ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবদুল মান্নান।

তারা বলেন, শীতার্তদের সহায়তায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসা উচিত। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভেটেরিনারি সার্জন জনি পাল, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রাসেল সারোয়ার, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আজহারুল ইসলাম, বুড়িচং উপজেলা দলিল লেখক সমিতির সাবেক সভাপতি হাজী মো. নুরুল হক মাস্টার এবং উপজেলা বিআরডিবির চেয়ারম্যান কবির হোসেন ভূঁইয়া।

এছাড়াও উপস্থিত ছিলেন বুড়িচং প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি গাজী মোহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির, সহ-সাংগঠনিক সম্পাদক গীতিকবি আক্কাস আল মাহমুদ হৃদয়, প্রচার সম্পাদক মো. শরিফুল ইসলাম সুমন, দপ্তর সম্পাদক মো. সাফি, আপ্যায়ন ও ক্রীড়া সম্পাদক মো. ফয়েজ, বিজ্ঞান, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মো. আলমগীর হোসেন বাচ্চু মোল্লা এবং সদস্য জামাল উদ্দিন, রাকিবুল হাসান রনি, মো. মারুফ, মো. কিবরিয়া ও মো. মহিউদ্দিন।



মাসুম/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By