সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ
রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

পাবনায় আবু সাইয়িদের পক্ষে যাচাই-বাছাইয়ে গিয়ে গ্রেপ্তার ২ আ.লীগ নেতা

সীমু দা
শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬, ৬:৫০ অপরাহ্ন
%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%86%E0%A6%AC%E0%A7%81 %E0%A6%B8%E0%A6%BE%E0%A6%87%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BF%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AA%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A7%87 %E0%A6%AF%E0%A6%BE%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%87 %E0%A6%AC%E0%A6%BE%E0%A6%9B%E0%A6%BE%E0%A6%87%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%97%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0 %E0%A7%A8 %E0%A6%86%E0%A6%B2%E0%A7%80%E0%A6%97 %E0%A6%A8%E0%A7%87%E0%A6%A4%E0%A6%BE

সাবেক আওয়ামী লীগ নেতা, সাবেক তথ্য প্রতিমন্ত্রী পাবনা-১ (সাঁথিয়া-বেড়ার একাংশ) আসনের স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক আবু সাইয়িদের পক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের অংশ নেওয়ার পর দুই আওয়ামী লীগ নেতা ও শ্রমিক লীগ নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ-ডিবি।

শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বের হওয়ার সময় পাবনা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- সাঁথিয়া পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম প্রামাণিক এবং সাঁথিয়া পৌর শ্রমিক লীগের সভাপতি শাহীন হোসেন।

বিষয়টি নিশ্চিত করে পাবনা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাশিদুল ইসলাম জানান, সাঁথিয়া থানার একটি মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে।

উল্লেখ্য, অধ্যাপক আবু সাইয়িদ ৭২’র সংবিধান প্রণয়ন কমিটির সদস্য। তিনি শেখ মুজিবুর রহমান নেতৃত্বধীন বাকশালের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন এবং পরে শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ছিলেন।

১৯৯৬ সালে পাবনা-১ আসন থেকে নির্বাচিত হয়ে আওয়ামী লীগ সরকারের তথ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। পরে ১/১১ এর সময় সংস্কারপন্থী হিসেবে বহিষ্কার হন। পরে ২০১৪, ১৮ এবং ২৪ সালের বিতর্কিত নির্বাচনেও অংশগ্রহণ করে পরাজিত হন।

গণফোরামে যোগ দিয়ে ২০১৮ সালে বিএনপির ধানের শীষের প্রার্থী হলেও ২০১৪ ও ২০২৪ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেন।



সালাউদ্দিন/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By