সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

ভর্তি পরীক্ষার্থীদের যাতায়াতে বাকৃবি প্রশাসনের বিশেষ পরিবহন ব্যবস্থা

সীমু দা
শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬, ৫:২৫ অপরাহ্ন
%E0%A6%AD%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF %E0%A6%AA%E0%A6%B0%E0%A7%80%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A5%E0%A7%80%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%AC%E0%A6%BE%E0%A6%95%E0%A7%83%E0%A6%AC%E0%A6%BF %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B7 %E0%A6%AA%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%B9%E0%A6%A8 %E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%AC%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A5%E0%A6%BE

কৃষি গুচ্ছ পদ্ধতিতে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ২০২৫-২৬ সামনে রেখে পরীক্ষার্থীদের যাতায়াত সহজ করতে বিশেষ বাস সার্ভিস চালুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) কর্তৃপক্ষ।

শুক্রবার (২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের পরিবহন শাখার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার (৩ জানুয়ারি) অনুষ্ঠিতব্য ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ক্যাম্পাসে পৌঁছাতে সহায়তার লক্ষ্যে এই বিশেষ বাস সার্ভিস চালু থাকবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, পরীক্ষার দিন সকাল ১১টা, দুপুর ১২টা এবং দুপুর ১টায় তিন দফায় বিশেষ বাস চলাচল করবে। ময়মনসিংহ শহরের দিঘারকান্দা বাইপাস মোড় ও কেওয়াটখালী বাইপাস এলাকা থেকে বাসগুলো বাকৃবি ক্যাম্পাসের উদ্দেশ্যে ছেড়ে আসবে। এ সময় স-১১-০০৫০ ও স-১১-০০৫১ নম্বরের বাস নির্ধারিত রুটে চলবে।

পরীক্ষা শেষে পরীক্ষার্থীদের শহরে ফিরিয়ে নিতে বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের হেলিপ্যাড এলাকা থেকে বিশেষ বাস ছাড়বে। ফেরার পথে স-১১-০০৫০, স-১১-০০৫১ ও স-১১-০০৫৩ নম্বরের বাস দিঘারকান্দা বাইপাস মোড় এবং কেওয়াটখালী বাইপাসের উদ্দেশ্যে যাত্রা করবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ভর্তি পরীক্ষার্থীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতেই এই বিশেষ বাস সার্ভিসের আয়োজন করা হয়েছে।



মাসুম/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By