সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

রাজবাড়ীতে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

সীমু দা
বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ৬:৫৬ অপরাহ্ন
%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A1%E0%A6%BC%E0%A7%80%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%96%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A6%E0%A6%BE %E0%A6%9C%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%97%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE %E0%A6%9C%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%BE %E0%A6%85%E0%A6%A8%E0%A7%81%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%A0%E0%A6%BF%E0%A6%A4

রাজবাড়ীতে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা আড়াইটায় সদর উপজেলার সুরাজ মোহিনী ইনস্টিটিউট স্কুল অ্যান্ড কলেজ মাঠে খানখানাপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে এ জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় খানখানাপুর ইউনিয়ন বিএনপির নেতাকর্মীসহ জেলার বিভিন্ন স্থান থেকে সহস্রাধিক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। ভান্ডারিয়া সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার অধ্যাপক সিরাজুল কবির জানাজার ইমামতি করেন।

জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্য দেন খানখানাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ এ কে এম ইকবাল হোসেন, পাচুরিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. রফিকুল ইসলাম, শ্রমিক দলের নেতা কাজী শামসুদ্দিন, সুরাজ মোহিনী ইনস্টিটিউট স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মো. সাখাওয়াত হোসেন এবং জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল্লাহ আল আমান।

গায়েবানা জানাজার উদ্যোক্তা বিএনপি নেতা ও খানখানাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ এ কে এম ইকবাল হোসেন বলেন, আমি চাইলে ঢাকায় জানাজায় অংশ নিতে পারতাম। তবে ইউনিয়নের নেতাকর্মী ও সাধারণ মানুষের কথা চিন্তা করে এখানে জানাজার আয়োজন করেছি।

কয়েক হাজার মানুষ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করেছেন এটাই আমাদের বড় প্রাপ্তি।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By