বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন  মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূত  ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে

জয়পুরহাটে জৈব সার ব্যবহার বিষয়ক কৃষক সমাবেশ অনুষ্ঠিত

সীমু দা
মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ১২:২৯ অপরাহ্ন
%E0%A6%9C%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%9F%E0%A7%87 %E0%A6%9C%E0%A7%88%E0%A6%AC %E0%A6%B8%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%AC%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B7%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%95 %E0%A6%95%E0%A7%83%E0%A6%B7%E0%A6%95 %E0%A6%B8%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%87%E0%A6%B6 %E0%A6%85%E0%A6%A8%E0%A7%81%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%A0%E0%A6%BF%E0%A6%A4

ট্রাইকো-কম্পোস্ট (দানাদার জৈব সার) উৎপাদন ও বিপণন প্রদর্শনীর ফলাফল মূল্যায়ন উপলক্ষ্যে কৃষক সমাবেশ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সদর উপজেলার বজরপুর গ্রামে অনুষ্ঠিত হয়েছে।

পল্লী সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগীতায় স্থানীয় উদ্যোক্তা আব্দুর রাজ্জাক এবারই প্রথম মান সম্মত দানাদার জৈব সার উৎপাদন করে তা কৃষকের মাঝে বিক্রি করেন। সমাবেশে উপস্থিত কৃষকরা জমিতে ওই সার ব্যবহার করে উপকৃত হওয়ার বাস্তব চিত্র তুলে ধরেন।

অনুষ্ঠানে কৃষকদের মাঝে জৈব সারের ব্যবহার ও উপকারিতা নিয়ে মূল্যবান বক্তব্য রাখেন জয়পুরহাট সদর উপজেলার কৃষি অফিসার রাফসিয়া জাহান।

উপস্থিত কৃষকদের তিনি বলেন, ট্রাইকো ডার্মা একটা উপকারী ছত্রাক। যা ব্যবহার করলে মাটি শোধন হয়। কৃষিতে সর্বাধুনিক বলতে এখন ট্রাইকো কম্পোস্ট এবং ভারমি কম্পোস্টকেই বুঝায়। জমি ও মাটি শোধন করার জন্য এই দুটি সার খুবই উপকারী। যা ব্যবহার করলে কৃষকরাই উপকৃত হবেন। এ সময় তিনি কৃষকদের মান সম্মত জৈব সার ব্যবহার করারও পরামর্শ দেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাকস ফাউন্ডেশনের উপ-পরিচালক ওবায়দুল ইসলাম, কৃষি কর্মকর্তা শাহাদত হোসেন শাহিন, মৎস্য কর্মকর্তা রাশেদুল ইসলাম চৌধুরী, প্রাণি সম্পদ কর্মকর্তা আব্দুল্লাহ আল জাবিন, সহকারী কৃষি কর্মকর্তা নুরে আলম, উদ্যোক্তা আব্দুর রাজ্জাক প্রমুখ। মাঠ দিবস অনুষ্ঠানে প্রায় দেড় শতাধিক কৃষক অংশ গ্রহন করেন ।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By