সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কুমিল্লা ১১৪ জনে মনোনয়নপত্র দাখিল

সীমু দা
সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ৮:৫৮ অপরাহ্ন
%E0%A6%89%E0%A7%8E%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%B9 %E0%A6%89%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A6%E0%A7%80%E0%A6%AA%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%AE%E0%A6%A7%E0%A7%8D%E0%A6%AF %E0%A6%A6%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%95%E0%A7%81%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%B2%E0%A6%BE %E0%A7%A7%E0%A7%A7%E0%A7%AA %E0%A6%9C%E0%A6%A8%E0%A7%87 %E0%A6%AE%E0%A6%A8%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%A8%E0%A6%AA%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0 %E0%A6%A6%E0%A6%BE%E0%A6%96%E0%A6%BF%E0%A6%B2

উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কুমিল্লা ১১টি আসনে বিএনপি, জামায়াত, এনসিপি, জাতীয় পাটিসহ প্রায় ২০/২৫টি দলের ১১৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার (২৯ ডিসেম্বর) কুমিল্লা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার কার্যালয়ে এসব মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা।

আর আগে ১৩৯ প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছেন। সোমবার শেষ দিনে ১১৪ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। সোমবার সন্ধ্যায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ১১৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মু. রেজা হাসান।

জানা যায়- কুমিল্লা ১১টি আসনের মধ্যে কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসন থেকে ১৪ জন প্রার্থীর মধ্যে ১২ জন মনোনয়ন দাখিল করেছেন। কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসন থেকে ১৫ জনের মধ্যে ১১ জন দাখিল করেছেন। কুমিল্লা-৩ (মুরাদনগর) আসন থেকে ১৩ জনের মধ্যে ৯ জন দাখিল করেছেন। কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসন থেকে ১৪ জনের মধ্যে ৮ জন মনোনয়ন দাখিল করেছেন। কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মনপাড়া) আসন থেকে ১৬ জনের মধ্যে ১১ জন মনোনয়ন দাখিল করেছেন। কুমিল্লা-৬ (সদর- সদর দক্ষিণ – সিটি করপোরেশন – সেনানিবাস) আসন থেকে ১৪ জনের মধ্যে ১১ জন মনোনয়ন দাখিল করেছেন। কুমিল্লা-৭ (চান্দিনা) আসন থেকে ৯ জনের মধ্যে ৯ জনই মনোনয়ন দাখিল করেছেন। কুমিল্লা-৮ (বরুড়া) আসন থেকে ১০ জনের মধ্যে ১০জনই মনোনয়ন দাখিল করেছেন। কুমিল্লা-৯ (নাঙ্গলকোট-লালমাই) আসন থেকে ১৮ জনের মধ্যে ১৫জন মনোনয়ন দাখিল করেছেন। কুমিল্লা-১০ আসন থেকে ৭ জনের মধ্যে ৯ জন মনোনয়ন দাখিল করেছেন। কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসন থেকে ১০ জনের মধ্যে ৯ জন মনোনয়ন দাখিল করেছেন।

উল্লেখ্য- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঘোষিত তফসিল অনুযায়ী, প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২৯ ডিসেম্বর। ৩০ ডিসেম্বর থেকে সালের ৪ জানুয়ারি মনোনয়নপত্র বাছাই হবে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের শেষ সময় ১১ জানুয়ারি। আপিল নিষ্পত্তি হবে ১২ থেকে ১৮ জানুয়ারি মধ্যে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ দেবেন ২১ জানুয়ারি। নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আর ১২ ফেব্রুয়ারি হবে ভোট-গ্রহণ।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By