ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ১৫১ ময়মনসিংহ- ৬ ফুলবাড়িয়া আসনে দলীয় মনোনীত প্রার্থীদের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র দাখিলের শেষ দিন নাগাদ পর্যন্ত এ আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য ৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন বলে নিশ্চিত করেন সহকারী রিটানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম।
প্রার্থীরা হলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মোঃ আখতারুল আলম ফারুক, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ কামরুল হাসান মিলন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোঃ নূরে আলম সিদ্দিকী,খেলাফত মজলিসের মোঃ রফিকুল ইসলাম।
এছাড়াও বিএনপি থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপির প্রয়াত এমপি ইঞ্জিনিয়ার শামস উদ্দিন আহম্মেদের পুত্র তানভীর আহমেদ রানা, স্ত্রী আখতার সুলতানাসহ যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক প্রচার সম্পাদক আঃ করিম সরকার ও জেলা জামায়াতের সাবেক আমীর অধ্যাপক মোঃ জসিম উদ্দিন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
এর আগে রোববার রাতে এনসিপি মনোনীত প্রার্থী জাবেদ মিয়া সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে এক পোস্টে জানান,দলীয় সিদ্ধান্তে তিনি ভিন্ন আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। একই দিন দলীয় সিদ্ধান্তে মেনে নিয়ে স্বতন্ত্র প্রার্থী থেকে সড়ে দাড়ানোর ঘোষণা দিয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপি নেতা অধ্যক্ষ সিরাজুল ইসলাম।
সহকারী রিটানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম বলেন, সোমবার মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন হওয়া স্বত্তেও প্রার্থীরা শৃঙ্খলার সঙ্গে মনোনয়নপত্র জমা দিয়েছেন। বিকেল পাঁচটা পর্যন্ত এ কার্যক্রম চলে।
কুশল/সাএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);