সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

আবু সাঈদ হত্যায় সম্পৃক্ততার তথ্য উঠে এলো সাবেক ভিসির বিরুদ্ধে

সীমু দা
সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ৩:২৬ অপরাহ্ন
%E0%A6%86%E0%A6%AC%E0%A7%81 %E0%A6%B8%E0%A6%BE%E0%A6%88%E0%A6%A6 %E0%A6%B9%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%B8%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AA%E0%A7%83%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%A4%E0%A6%A5%E0%A7%8D%E0%A6%AF %E0%A6%89%E0%A6%A0%E0%A7%87 %E0%A6%8F%E0%A6%B2%E0%A7%8B %E0%A6%B8%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%87%E0%A6%95 %E0%A6%AD%E0%A6%BF%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%B0 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%81%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7%E0%A7%87

জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় বিশ্ববিদ্যালয়টির তৎকালীন উপাচার্য মো. হাসিবুর রশীদের সম্পৃক্ততার তথ্য উঠে এসেছে। মামলার তদন্তকারী কর্মকর্তার জবানবন্দিতে এ তথ্য প্রকাশ পায়।

সোমবার (২৯ ডিসেম্বর) আবু সাঈদ হত্যা মামলায় তৃতীয় দিনের মতো সাক্ষ্য দেন মামলার তদন্তকারী কর্মকর্তা রুহুল আমিন। এ সময় তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে জানান, আন্দোলনের সময় কোটা সংস্কার ও বৈষম্যবিরোধী আন্দোলনকারী নিরীহ ছাত্র-জনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন তৎকালীন উপাচার্য হাসিবুর রশীদ।

জবানবন্দিতে তদন্ত কর্মকর্তা বলেন, বিশ্ববিদ্যালয়ের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা সত্ত্বেও হাসিবুর রশীদ আসামিদের বেআইনি কার্যক্রম বন্ধে কোনো কার্যকর ব্যবস্থা নেননি। তদন্তে তার এ নিষ্ক্রিয়তার প্রমাণ পাওয়া গেছে।

তিনি আরও জানান, তৎকালীন রংপুরের কমিশনার মো. মনিরুজ্জামান আন্দোলনকারী ছাত্র-জনতাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেন- এমন তথ্যও তদন্তে উঠে এসেছে।

আবু সাঈদ হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় বর্তমানে ছয়জন আসামি গ্রেপ্তার রয়েছেন। তাদের মধ্যে একজন হলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তৎকালীন প্রক্টর শরিফুল ইসলাম।

তদন্ত কর্মকর্তা রুহুল আমিন বলেন, “বিশ্ববিদ্যালয়ের আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থেকেও সাবেক প্রক্টর শরিফুল ইসলাম অন্য আসামিদের বেআইনি কার্যক্রম প্রতিরোধে কোনো ব্যবস্থা নেননি। বরং আবু সাঈদকে হত্যা এবং অন্যদের গুরুতর জখম করার ঘটনায় উসকানি ও সহযোগিতা করেছেন।”

জবানবন্দিতে আরও বলা হয়, রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি পোমেল বড়ুয়া আবু সাঈদকে হত্যা ও অন্যদের মারাত্মকভাবে আহত করার ঘটনায় উসকানি দেন এবং প্রত্যক্ষ সহযোগিতা করেন। তদন্ত কর্মকর্তা জানান, গত বছরের ১১ জুলাই তিনি আবু সাঈদকে থাপ্পড়ও মারেন।

এ ছাড়া পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায় আবু সাঈদকে গুলি করে হত্যা করেন বলে জবানবন্দিতে উল্লেখ করা হয়।

এ মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণ ও শুনানি কার্যক্রম ট্রাইব্যুনালে চলমান রয়েছে।



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By