শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ
রাজধানীতে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত বগুড়ায় ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২ ‘গঙ্গা পানিবণ্টনে নতুন চুক্তির দাবি বাংলাদেশের’ এবার বাড়লো লঞ্চভাড়াও | Amar Bangla BANGLADESH জাতিসংঘে প্রথম দিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১০টি গুরুত্বপূর্ণ কর্মসূচি রোহিঙ্গা সংকট সমাধানে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিকল্প নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান হামের উপসর্গে ২৪ ঘন্টায় আরও ১১ জনের মৃত্যু বিদ্যুৎ খাতে ২০০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ দিচ্ছে এডিবি মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক দেশের কোনো শিশুই শিক্ষার বাইরে থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক কর্মমুখী শিক্ষায় জোর দিতে হবে: রাষ্ট্রপতি ৭০ শহীদ ও আহত পরিবারের মাঝে ফ্ল্যাট বরাদ্দ দুই লাখ টাকা ঘুষসহ সাব-রেজিস্ট্রারসহ আটক ৩ সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়: তথ্য উপদেষ্টা বেশি ভাড়া নিলে রুট পারমিট বাতিল: সড়কমন্ত্রী নিউইয়র্কে বিশ্বনেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা বিশ্বমঞ্চে তুলে ধরবেন প্রধানমন্ত্রী: মাহ্দী আমিন  আইনশৃঙ্খলার উন্নয়নে পুলিশ-জনতার সমন্বয় বাড়াতে হবে: তথ্য প্রতিমন্ত্রী পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল | Amar Bangla BANGLADESH

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদল নেতাকে হত্যার ঘটনায় স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেফতার

সীমু দা
সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫, ১০:৪০ পূর্বাহ্ন

ব্রাহ্মণবাড়িয়া শহরের কান্দিপাড়ায় চাঞ্চল্যকর সদর উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সাদ্দাম হোসেনকে (৩২) গুলি করে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক একই এলাকার বাসিন্দা দেলোয়ার হোসেন দিলীপকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

রবিবার রাত পৌনে ১০টার দিকে রাজধানীর বাসাবো এলাকা থেকে র‍্যাব-৯-এর ব্রাহ্মণবাড়িয়া সিপিসি-১ ক্যাম্পের সদস্য ও র‍্যাব-৩-এর সদস্যরা যৌথভাবে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।

পুলিশ ও স্থানীয়দের তথ্যমতে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে জেলা শহরের কান্দিপাড়া এলাকায় সাবেক ছাত্রদল নেতা সাদ্দাম হোসেনকে তার নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে যায় দেলোয়ার হোসেন দিলীপসহ বেশ কয়েকজন যুবক। পরে অল্প সময় পর গুলিবিদ্ধ ও অচেতন অবস্থায় পাওয়া যায় সাদ্দামকে। পরে তাকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজনদের অভিযোগ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপ তার প্রতিপক্ষ লায়ন শাকিল সহ অন্যদের ফাঁসাতে সাদ্দামকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে গুলি করে হত্যা করে।

এ ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পরে।

ঘটনার পরের দিন শুক্রবার রাতে সাদ্দামের বাবা মস্তু মিয়া বাদী হয়ে দেলোয়ার হোসেন দিলীপকে প্রধান আসামি করে সাত জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও পাঁচ-সাত জনকে আসামি করে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

গ্রেফতার প্রসঙ্গে র‍্যাব-৯-এর ব্রাহ্মণবাড়িয়া সিপিসি-১ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. নূরনবী জানান, হত্যাকাণ্ডের পর দিলীপ পলাতক ছিল। সে রাজধানী ঢাকার বাসাবো আবাসিক এলাকার একটি বাড়িতে আত্মগোপনে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে সেখান থেকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By